শাকিব-অপুর বলি ‘লাভ-২০১৬’
বিনোদন.ডেস্ক।।
রুপালি পর্দায় পরিচালকের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রযোজক অর্থ লগ্নী করেন। এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে অভিনয়শিল্পী, কণ্ঠশিল্পী, ক্যামেরা ম্যান, মেকআপ ম্যান, নৃত্য পরিচালকসহ সিনেমাসংশ্লিষ্টদের সবার সহযোগিতা প্রয়োজন। সকলের সহযোগিতায় নির্মিত হয় একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
মেঘমালা কথাচিত্রের প্রযোজনায় নির্মিতব্য এই সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন শাকিব-অপু। ২০১৪ সালে শুরু হয় সিনেমার শুটিং। সিনেমাটির নাম পরিবর্তন করে পরবর্তী সময়ে ‘লাভ-২০১৫’ করা হয়। সে বছরও সিনেমাটি আলোর মুখ দেখতে পায়নি। বাধ্য হয়ে তৃতীয় দফায় নাম পরিবর্তন করে ‘লাভ-২০১৬’ রাখা হয়েছে। সে বছর হঠাৎ করে চিত্রনায়িকা অপু বিশ্বাস উধাও হওয়ায় সিনেমাটির কাজ আবারও থেমে যায়। সেসময় মাতৃত্বজনিত কারণে অপু এক বছর অন্তরালে ছিলেন। তিনি ফিরবেন এই আশা নিয়ে ২০১৬ সালের শেষের দিকে আবার শুটিং শুরু করেন এই নির্মাতা।
এবং সে বছরই শুটিং শেষ করে সিনেমা মুক্তি দেবেন। কিন্তু বিধিবাম! সে বছরও শিডিউল জটিলতায় শুটিং করতে পারেননি এই নির্মাতা।ডিভোর্স পর্যন্ত গড়ায়। ফলে এই ২০১৮ সালে এসেও হতাশার কথা শোনালেন নির্মাতা জি সরকার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শাকিব খানের শিডিউল মিলাতে পারলেই কাজটি শেষ করতে পারতাম।’ শাকিব খানের সঙ্গে কথা হয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘শাকিব খানের সঙ্গে দেখা করাটাই তো কঠিন। তিনি প্রায় সময় দেশের বাইরে থাকেন। তার শিডিউলের কারণেই সিনেমাটির শুটিং আটকে আছে।’
ইসরাত জাহান নিবেদিত এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর শাকিব, অপু ও নিপূণ একসঙ্গে অভিনয় করছেন। এই ত্রয়ীর সর্বশেষ অভিনীত সিনেমা মোহাম্মদ হোসেনের ‘নাম্বার ওয়ান শাকিব খান’। সিনেমাটি দারুণ ব্যবসা সফল ছিল।




