204779

প্রেমিকের সঙ্গে রাত কাটিয়ে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন!

গত দুদিন ধরে বিয়ের দাবিতে ফারুক (২৩) নামে এক প্রেমিকের বাড়িতে অনশন করছেন মাহমুদা আক্তার ময়না (১৭) নামে এক কলেজছাত্রী। লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, রবিবার ভোর থেকে বিয়ের দাবিতে ফারুকের বাড়িতে অনশনে রয়েছেন ময়না। কলেজছাত্রীর অনশনের খবর পেয়ে সোমবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে পুলিশ সেখানে যান। উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের কালীস্থান বাজার এলাকার ওবায়েদুলের ছেলে ফারুক। এছাড়া তিনি লালমনিরহাট সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র।

অনশনে থাকা ময়না উপজেলা ওই এলাকার ওবায়েদুলের প্রতিবেশী মোস্তফা কামালের মেয়ে। এছাড়া তিনি হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে প্রেম করে আসছিলেন ময়না ও ফারুক। এরই মধ্যে রবিবার (৪ মার্চ) সন্ধ্যায় সবার চোখকে ফাঁকি দিয়ে নিজের ঘরে ময়নাকে ডেকে নিয়ে যান ফারুক। বিয়ে করার কথা বলে ময়নার সাথে ফারুক রাত কাটান। পরে ভোরে বাড়ির লোকজন ওই দুজনকে ঘরের ভিতর দেখতে পান। বিষয়টি বেগতিক অবস্থায় রূপ নেয়ার আগে বাড়ির লোকজন তাৎক্ষণিক ফারুককে অন্যত্রে পাঠিয়ে দেন। পরে ময়নাকে বাড়ি থেকে সরানোর চেষ্টা করলে ময়না বুঝতে পারে তারা ফারুককে বাড়ি থেকে সরিয়ে দিয়েছে। তাই ময়না বিয়ে ছাড়া ওই বাড়ি ছাড়বে না বলে ঘোষণা দিয়ে অনশন শুরু করেন।

সোমবার দিনভর অনেক চেষ্টা করেও ময়নাকে সরাতে পারেনি ফারুকের বাড়ির লোকজন। পরে তাকে ক্ষতিপূরণ দিতে চাইলেও ময়না রাজি হননি। বরং আত্মহত্যার করবে বলে জানালে তারা ময়নাকে সরানো থেকে পিছিয়ে আসে।

এদিকে মেয়েকে বাড়িতে ডেকে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে পরে বিয়ে না করায় ময়নার বাবা আদিতমারী থানায় একটি অভিযোগ করেন। পরে ঘটনার সত্যতা জানতে রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ।

ময়না জানান, ফারুকের সাথে তার প্রেমের সম্পর্ক অনেকদিনের। এমনকি ফারুক বিয়ের কথা বলে অনেক বার তার সাথে শারীরিক সম্পর্ক করে। তবে ফারুক রাজি থাকলেও তার পরিবার এতে রাজি নন। তবে ফারুকের পরামর্শেই তিনি এই অনশন করতেছে বলে দাবি করেন ময়না। এতে যদি ফারুকের পরিবার বিষয়টি মেনে নেয়।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ad

পাঠকের মতামত