ছেলেকে সাথে নিয়ে নতুন ছবি প্রকাশ করলেন অপু বিশ্বাস
সিরিয়ার ঘৌওতা অঞ্চলে গত দুই সপ্তাহ ধরে চলা হামলায় অন্তত ৬৭৪ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। দ্য সিরিয়ান সিভিল ডিফেন্স নামের একটি সংস্থা এ দাবি করেছে। গোলাবারুদের আঘাতে ঝরছে বহু শিশুরও প্রাণ। এই বিষয়টি আবেগতাড়িত করেছে বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। এই বেদনার অনুভূতি থেকেই অপু গতকাল শনিবার বিকেলে তার অফিসিয়াল ফেসবুক পেইজে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন।

ভিডিও বার্তা পোস্ট করার আগে তিনি তার ছেলে জয়কে নিয়ে একটি ছবিও পোস্ট করেন । যেখানে মা ও ছেলের এক মায়াবী সম্পর্ক ফুটে উঠেছে ।




