‘মাসিক লজ্জার কোন বিষয় নয়’
নিউজ ডেস্ক।।
‘সে ইয়েস টু চেঞ্জ’ (পরিবর্তনের পক্ষে কথা বল) প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে আত্মপ্রকাশ হলো আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান অ্যাওয়ারনেস ৩৬০। শুক্রবার বাংলাদেশ কৃষিবিশ্ববিদ্যালয়ে সংলগ্ন মোমেনশাহী (শিশু সদন) এতিমখানায় আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে সংগঠনটি।
‘মাসিক স্বাস্থ্য বিধি’ শীর্ষক সেমিনারের মাধ্যমে তাদের যাত্রা শুরু হয়। সেমিনারে উপস্থিত ছিলেন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশু পালন অনুষদের বেশ কিছু-ছাত্র-ছাত্রী। আরো উপস্থিত ছিলেন শেখ হাসিনা মেডিকেল কলেজ ৩য় বর্ষের ছাত্র এবং সংস্থাটির জামালপুর অংশের বাংলাদেশের কোর মেম্বার ইরতিজা হক ওসমানী দীপ সহ মোমেনশাহী (শিশু সদন) এতিমখানায় বিভিন্ন বয়সের মেয়েরা ।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনায় ছিলেন সংস্থাটির ময়মনসিংহ অঞ্চল বাংলাদেশের কোর মেম্বার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশু পালন অনুষদের ৪র্থ বর্ষের ছাত্রী জিমিয়া আলম ।
জিমিয়া আলম তার বক্তব্যে বলেন, ‘মাসিক কোন রোগ নয়, কোন অভিশাপ নয় বরং এটি প্রাকৃতিক বিষয়। আমার হয়তো বিষয়টি পরিবার বা বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে লজ্জা পাই। আমাদের মনে রাখতে হবে এটি লজ্জার কোন কিছু নয়। তাই সচেতনায় জন্য সবার এগিয়ে আসতে হবে।’
ময়মনসিংহে দুই জন কোর মেম্বার ও পাঁচ জন শিক্ষার্থী স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে সংস্থাটি। আয়োজিত অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে ছিলো ‘দৈনিক ভোরের কাগজ’ ও বিডি২৪লাইভ ডটকম।
উল্লেখ্য, অ্যাওয়ারনেস ৩৬০ সংস্থাটি ২০১৬ সালে যাত্রা শুরু করে। বর্তমানে বাংলাদেশ ফ্রান্স, মঙ্গোলিয়া, মালেশিয়াসহ আরো কয়েকটি দেশে এর কার্যক্রম চলছে।




