204128

সন্দেহ হলে এসে দেখে যান: সাকিব আল হাসান

শ্রীলঙ্কার স্বাধীনতা দিবসের ৭০ বছর উদযাপন উপলক্ষে কলম্বোর মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজের আয়োজন করতে যাচ্ছে শ্রীলঙ্কা। আর সেই সিরিজের নাম দেয়া হয়েছে নিদাহাস ট্রফি। ৬ মার্চ ভারত-শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে পর্দা উঠতে যাচ্ছে এ সিরিজের। ১৮ মার্চ ফাইনালের মাধ্যমে পর্দা নামবে এ আসরের। ভারত-শ্রীলঙ্কা ছাড়াও নিদাহাস ট্রফিতে অংশগ্রহণ করবে বাংলাদেশ।

আর আসন্ন এই ত্রিদেশীয় সিরিজের জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ। আঙ্গুলের চোটের কারণে খেলবেন না বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। তার পরিবর্তে দলের দায়িত্ব গ্রহণ করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আঙ্গুলের চোটের কারণে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি সাকিব।

তাকে দলে না পেয়ে হতাশ হয়েছে ক্রিকেটপ্রেমীরা। আর এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমিও চাইছি তাড়াতাড়ি ফিরতে। সবকিছু সময়ের ব্যাপার। চিকিৎসকরাও সাধ্যমতো চেষ্টা করছেন। এটার ওপর কারও হাত নেই।’

শনিবার বিকেলে এক ফেসবুক লাইভে সাকিব আরও বলেন, ‘আমার অনেক দিন ধরে ভালো খেলছি। সামনেও ভালো খেলবে। দু’তিনটা সিরিজ হয়তো খারাপ গেছে। অধৈর্য হয়ে যাবে না। আপনারা নিজেদের জীবন থেকে দেখেন। অধৈর্য হলে সফল হওয়ার সুযোগ নেই। জীবন থেকে দেখেন উত্তরটা পেয়ে যাবেন।’

সব কাজ করেন কিন্তু ক্রিকেট খেলতে আসলেই যত সমস্যা- একজনের এমন মন্তব্যে সাকিব হেসে বলেন, সন্দেহ হলে এসে দেখে যান। তাহলেই আপনিও বিষয়টি বুঝতে পারবেন।

ad

পাঠকের মতামত