শাকিবের শুটিং মানেই…
‘এফডিসি’ লাইট,ক্যামেরা, শিল্পী আর কলাকৌশলীদের পদচারণায় এক সময় বেশ ব্যস্ত থাকতো। প্রিয় নায়ক-নায়িকাকে এক নজর দেখার জন্য এফডিসির মূল ফটক থেকে শুরু করে ফ্লোর গুলোর সামনে সাধারণ দর্শনার্থীদের বেশ জটলাও চোখে পরতো। কিন্তু বর্তমানে চলচ্চিত্রের বেহার দশার কারনে সেই চিরচেনা এফডিসির রুপ আর দেখা যায়না বললেই চলে।
‘এফডিসি’ বিভিন্ন ফ্লোরে এখন চলে বিভিন্ন টিভি চ্যানেলের শুটিং। টুকটাক সিনেমার শুটিং চলে তবে তা না চলার মতই। বিকেল নামার সাথে সাথেই সুনশান হতে থাকে ‘এফডিসি’। ক্যান্টিনের সামনে হাতে গোনা কিছু লোক ছাড়া তেমন কেউ থাকেনা বললেই চলে। তবে গেল দুই দিন যাবৎ ‘এফডিসি’র চিত্রটা যেন ছিলো ভিন্ন। সকাল থেকেই তার অবধি বেশ সরগরম ছিলো চলচ্চিত্রের আঁতুর ঘর। কেননা গেল কয়েক দিন যাবৎ ‘এফডিসি’তে চলছে শাকিব খানের ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ ছবির শুটিং। মান্না ডিজিটাল কমপ্লেক্স থেকে শুরু করে এক নাম্বার ফ্লোর সহ সমস্ত এফডিসি জুড়েই যেন ছিলো প্রাণবন্ত।মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে চারটায় এফডিসির প্রবেশ মুখেই দেখা গেলো বেশ কিছু সাধারণ মানুষের জটালা। কাছে গিয়ে জানতে চাইলে বলেন শাকিব খানকে দেখার জন্য তাদের এই অপেক্ষা। যাই হোক ভেতরে প্রবেশ করতেই বেশ রমরমা দেখা যাচ্ছিলো ‘এফডিসি’র তিন ও চার নাম্বার ফ্লোররের সামনে ও কড়াই তলার আশেপাশের জায়গা গুলো।
ক্যান্টিনের সামনে যেতেই যেন দেখা গেলো আরো এক ভিন্ন চিত্র। ক্যান্টিনের সামনে ও এক নাম্বার ফ্লোরের সামনে পুলিশ আর ডিবির কর্মকর্তা ঘোরা ফেরা করছে। প্রথমে ভিন্ন কিছু ভাবলেও পরে জানতে পারলাম ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ ছবির শুটিং এর জন্য তাদের এই কস্টিউম।ক্যান্টিনের সামনে থেকে এক নাম্বার ফ্লোরের সামনে বেশ লোকজন দেখতে পেরে দেরি না করে হাঁটতে হাঁটতে চলে গেলাম ফ্লোরের সামনে। যেতেই দেখা হলো নায়ক ওমর সানির সাথে। তাকে ঘিরে তার বেশ কিছু ভক্ত অপেক্ষায় আছে কথা বলতে আর একটি সেলফির অপেক্ষায়। সেলফির পর্ব শেষ হবার পর বেশ কিছুক্ষন আড্ডায় হয় তার সাথে। গেল দুই দিনের এফডিসির এই চিত্র দেখে জানান নিজের অভিমত। কথার ফাকে বলেন ,’ কাজের কোন বিকল্প নেই । এক সময় এই এফডিসি আসলে দেখাতাম সকাল থেকে রাত পর্যন্ত চলছে শুটিং। কিন্তু এখন কাজ নেই বললেই চলে।তবে হ্যা দুই দিন ধরে এই রমরমা অবস্থা দেখে বেশ ভালোই লাগছে। কথা শেষ হতে না হতেই চলে আসলেন নাম্বার ওয়ান খ্যাত নায়ক শাকিব খান। গাড়ি থেকে নেমে কিছুক্ষন কথা বলেই ঢুকে পরের সেটে শট দিতে। আর এই অল্প সময়েই যেন শাকিব খানের সাথে একটি ছবি তোলার জন্য হুমরি খেয়ে পরে তার ভক্তরা। আর এই ভক্তদের সামলাতে বেশ বেগ পেতে হয় তার নিরাপত্তা কর্মী থেকে সেটের দায়িত্বে থাকা লোকদের।
মেকাপ নিয়ে শট দিতে চলে যান শাকিব খান। আর সাথে ছিলেন মৌসুমি, রেবেকা। ভেতরে চলছে শুটিং আর বাইরে অন্যান্য কলাকৌশলীদের বাকি কাজের প্রস্তুতি। শুধু তাই নয় রাতেও যেন শেষ হয়নি ভক্তদের সেই অপেক্ষা। কেননা মেকাপ রুমের বাইরে রাত নয়টা পর্যন্ত ছিল ভক্তদের আনাগোনা।
উল্লেখ্য, উল্লেখ্য, শাকিব খান বর্তমানে ‘চিটাগাইঙ্গা পোয়া-নোয়াখাইল্যা মাইয়া’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন। পাশাপাশি আগামী মার্চে কলকাতায় নতুন চলচ্চিত্রের কাজ শুরু করবেন বলে জানা গেছে।




