201354

বিরল ঘটনা, সিংহী পরম যত্নে সামলাচ্ছে একটি হরিণ শাবককে

খাদ্য-খাদক সম্পর্কের তত্ত্ব এই ছবির সামনে মিথ্যে প্রমাণ হয়েছে। সিংহী পরম যত্নে সামলাচ্ছে একটি হরিণ শাবককে। এমনই বিরল ঘটনার ছবি এখন ভাইরাল নেট দুনিয়ায়। এমন বিরল ঘটনার ছবি ধরা পড়েছে নামিবিয়ার ইতোশা ন্যাশনাল পার্কে। ১৯ ফেব্রুয়ারি নিজের টুইটার অ্যাকাউন্টে এই ছবিগুলি পোস্ট করেছেন নিউইয়র্কের ফটোগ্রাফার গর্ডন ডোনোভ্যান। ডেইলি মেল-এ প্রকাশিত খবর অনুযায়ী, এই ছবিগুলি ক্যামেরাবন্দি করার জন্য দু’ ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করতে হয়েছে গর্ডনকে।

গর্ডন জানান, সিংহীটি যখন হরিণ শাবকটিকে নিজের থাবার মধ্যে আগলে চাটছিল, তখন তাঁরও মনে হয়েছিল এটা হয়তো ‘ভোজের প্রস্তুতি’। কিন্তু এমন কিছুই ঘটেনি। বরং, অন্যান্য সিংহীদের আক্রমণ থেকে সমানে হরিণ শাবকটিকে আগলে রাখে সিংহীটি।

গর্ডন ইতোশা ন্যাশনাল পার্কের এক গাইডের থেকে জানতে পারেন, সম্প্রতি অন্য দলের একটি সিংহ এই সিংহীটির শাবককে মেরে ফেলে। এর পরই এই বিরল দৃশ্য ধরা পড়ল ইতোশা ন্যাশনাল পার্কে।

ad

পাঠকের মতামত