বিকেলেই মিলতে পারে খালেদা জিয়ার রায়ের কপি
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ের অনুলিপি প্রস্তুতের কাজ প্রায় শেষ সম্পন্ন হয়েছে। বিকেল ৪টার মধ্যেই রায়ের কপি খালেদা জিয়ার আইনজীবীদের হাতে পৌঁছাতে পারে বলে আদালত সূত্রে জানা গেছে।
আদালত সূত্র জানায়, রায়ের অনুলিপির প্রিন্ট সম্পন্ন। এখন সত্যায়নের কাজ চলছে।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। এ ছাড়া তারেক রহমানসহ মামলার বাকি পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড এবং দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়।
ওই দিন রায় ঘোষণার পরপরই খালেদা জিয়ার পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কারাগারে নেওয়া হয়। এর কারাগারে ডিভিশন (প্রথম শ্রেণির বন্দি মর্যাদা) চেয়ে আবেদন করেন খালেদার আইনজীবীরা। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্শে ডিভিশন দেওয়া হয় বিএনপির চেয়ারপারসনকে।




