টিকেটের জন্য হাহাকার!
সিরজের ২য় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে সিলেটে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলংকা। তবে দ্বিতীয় টি ২০ ম্যাচের টিকিটের জন্য সিলেট জুড়ে চলছে হাহাকার। স্থানীয় দর্শকরা সবাই তাদের প্রত্যাশিত টিকিট পাচ্ছেন না। প্রচার-প্রচারণায় কমতি থাকলেও টিকিট বিক্রিতে কমতি নেই।
বৃহস্পতিবার রাত ১২টা থেকে ২টার মধ্যে ম্যাচের প্রায় ১৭ হাজার টিকিট বিক্রি হয়ে যায়। রাত ২টার পর নির্ধারিত ওয়েবসাইটে ঢুকে গ্র্যান্ড স্ট্যান্ড, ক্লাব হাউস, ইস্টার্ন গ্যালারি, গ্রিন গ্যালারি কিংবা ওয়েস্টার্ন গ্যালারি কোনোটিরই টিকিট পাননি দর্শকরা।
তবে কাল সিলেট ক্রিকেট স্টেডিয়ামের কাউন্টারে কিছু টিকিট বিক্রি করা হয়েছে। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকেট না পেয়ে হতাশ হয়ে ফিরে গেছেন অনেকেই। গত নভেম্বরে অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল)। সিলেট পর্বের প্রতিটি ম্যাচেই গ্যালারি ছিল দর্শকপূর্ণ। সিলেটের দর্শকদের ক্রীড়াপ্রীতি দেশখ্যাত।




