শতাধিক যাত্রী নিয়ে ইরানের বিমান বিধ্বস্ত
ইরানের মধ্যাঞ্চলীয় পার্বত্য এলাকায় ৬৬ জন যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত হয়েছে। আরোহীদের কেউ বেঁচে নেই বলে জানিয়েছে দেশটির বিমান কর্তৃপক্ষ।
স্থানীয় সময় ৫টায়, রাজধানী তেহরান থেকে বিমানটি দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ইয়াসুজ যাবার পথে বিধ্বস্ত হয়। তেহরান থেকে ৬২০ কিলোমিটার দক্ষিণের সেমিরন শহরের কাছে এ ঘটনাটি ঘটে।
‘ATR 72-500’ মডেলের বিমানটি ছিলো ২০ বছরের পুরনো।
ইরানের বিমানসংস্থা জানিয়েছে, ‘বিমানে ৬০ জন যাত্রী ছিলো। বাকি ছয় জনের ২ জন নিরাপত্তারক্ষী, ২ জন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট, ১ জন পাইলট এবং ১ জন কো-পাইলট।
সূত্র: বিবিসি




