200352

‘আগামীকাল খালেদা জিয়াকে আদালতে হাজির করা হচ্ছে না’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বড়পুকুরিয়া কয়লাখনি সংক্রান্ত দুর্নীতি মামলায় আদালতে হাজির করা হচ্ছে না আগামীকাল।

খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপির কেন্দ্রীয় নেতা সানাউল্লাহ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বড়পুকুরিয়া দুর্নীতি মামলায় খালেদা জিয়া জামিনে রয়েছেন। আইনজীবীদের মাধ্যমে তিনি হাজিরা দেবেন।

আইনজীবী ও বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, রোববার বিএনপি চেয়ারপারসনকে আদালতে হাজির করা হচ্ছে না।

উল্লেখ্য, গত ৮ই ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদ- হয়।
বর্তমানে তিনি নাজিমউদ্দিন রোড়ের পুরান কেন্দ্রিয় কারাগারে আছেন।

ad

পাঠকের মতামত