200349

বাড্ডায় যুবককে গুলি করে পালানোর সময় হাতিরঝিলে রিভলবারসহ ধরা

রাজধানীর মেরুল বাড্ডায়ে বাদশা নামের এক যুবককে গুলি করে পালানোর সময় হাতিরঝিলে আগ্নেয়াস্ত্রসহ নুরুল ইসলাম একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুলিবিদ্ধ বাদশা সন্ধ্যায় ঢামেকে মারা যান।

শনিবার দুপুরে মেরুল বাড্ডা মাছ বাজার এলাকায় গুলিবিদ্ধ হন বাদশা।

বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, বেলা ১টার দিকে কয়েকজন সন্ত্রাসী বাদশাকে খুব কাছ থেকে গুলি করে। তারপর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণ ধাওয়া করে হাতিরঝিলে নুরুল ইসলাম নামে একজনকে রিভলবারসহ ধরে ফেলে এবং গণপিটুনি দেয়।

পিটুনিতে আহত নুরুলকে (৩৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

তবে নুরুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে জানিয়ে ওসি বলেন, নুরুল ও বাদশা একই গ্রুপের বলে জানা গেছে। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

ad

পাঠকের মতামত