200279

কেউ বলছে পপি ব্যাচেলর, কেউ বলছে বিবাহিত!

বিনোদন ডেস্ক।।

চলচ্চিত্র অঙ্গনে দু একটা গুজব রটবে এটা তার ধর্ম। সত্য মিথ্যা যাচাইয়ের আগেই তা বহু মানুষের আগ্রহের কারণ হয়ে যায়। কখনো কখনো যা রটে তা কিছুটাও হলেও বটে। সম্প্রতি এফডিসি এলাকার আলোচনার কেন্দ্রবিন্দু পপি ও তার বিয়ে।

গত বুধবার তাকে সাংবাদিকরা পেয়েছিলেন এফডিসিতে সেখানেই তাকেই সকলে একই প্রশ্ন করে আক্রমণ করেন। কবে বিয়ে করছেন পপি? বা কার সাথে প্রেম করছেন। হাঁসি মুখে পপির সাফ উত্তর, আমি এখনও সিঙ্গেল। বয়ফ্রেন্ড থাকলে এখনও কি একা থাকতাম? বিয়ে করে ফেলতাম। বাচ্চার মাও হয়ে যেতাম।

এই কথা প্রকাশের পর থেকেই গুঞ্জন শুরু হয়েছে তাকে নিয়ে। অনেকেই বলছেন নায়ক জায়েদ খানের সাথে প্রেমে মজেছেন পপি। এর চেয়ে ভয়ানক গুঞ্জন হচ্ছে তারা চার হাত এক করেছেন অর্থাৎ বিয়েও করেছেন বলে শোনা যাচ্ছে। এর সত্য মিথ্যা আপাতত তারাই বলতে পারবেন। যদিও শাকিব অপুর বিয়ের গুঞ্জনের পর সাধারণরা আর এমন গুজবকে মিথ্যা মনে করে না।

এদিকে বয়সের ক্যালেন্ডারে একের পর এক পাতা উলটাচ্ছে, কিন্তু বিয়ে বা প্রেমের ঘোষণা দিচ্ছেন না পপি। ৩৯ বছর বয়সী এই নায়িকা আর কবেই বিয়ে করবেন এ নিয়ে চলছে ফিসফাস।

তবে গুজব রটেছে পপির আর বিয়ের বয়স নেই! দেশীয় সিনেমার প্রথম নারী অভিনেত্রী, যার খেতাব হতে পারে-আজীবন ব্যাচেলর নায়িকা।

ব্রেকিংনিউজ

ad

পাঠকের মতামত