200038

‘চাকরি খুঁজব না, চাকরি দেব’

রাজধানীর ধানমন্ডির ওমেন্স ভলান্টিয়ারি অ্যাসোসিয়েশন ভবনে শুরু হয়েছে তিন দিনব্যাপী উদ্যোক্তা হাটের মেলা। এর আয়োজক বিডিওএসএন-এর উদ্যোগে পরিচালিত ফেসবুকভিত্তিক গ্রুপ ‘চাকরি খুঁজব না, চাকরি দেব’। হাটে মোট ৫০টি উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

মেলায় পসরা সাজিয়েছে ফিনারী নামের একটি উদ্যোক্তা প্রতিষ্ঠান ।বৈচিত্র্যময় পাহাড়ি গহনা, শো-পিস, তাও আবার খবরের কাগজ দিয়ে তৈরী। কাঁচের বোতল, গ্লাস , ট্রাংক, কেটলির গায়ে রিক্সা পেইন্টিং করা বাহারী সাঁজ। ঘর কিংবা নিজেকে অন্যরকম ভাবে সাজাতে ফ্যাশন হাউজ ‘ফিনারী’র এই আয়োজন । পাহাড় আর সমতলের সংস্কৃতির মেলবন্ধনে তৈরি প্রতিটি পন্যের রয়েছে ভিন্নতা।

বৃহস্পতিবার মেলা শুরু হয়েছে চলবে শনিবার রাত ৮টা পর্যন্ত।

সূত্র: বাংলা ইনসাইডার

ad

পাঠকের মতামত