200037

‘জয় জানবে তার কারণে মাকে সংসার ছাড়তে হয়েছে’

বিনোদন ডেস্ক।।
জয় জানবে তার কারণে- ডিভোর্স মেনে নেয়ার পরও শাকিব খান-অপু বিশ্বাসের বাকযুদ্ধ বন্ধ হয়নি। কাগজে কলমে ডিভোর্স কার্যকর হবে এক সপ্তাহ পরেই।

বুধবার এফএম রেডিও চ্যানেল ‘রেডিও আমার’- এ ভালোবাসা দিবসের অনুষ্ঠানে হাজির হয়ে ‘সাবেক স্বামী’ শাকিবের বিরুদ্ধে বিষেদাগারই বেশি করেছেন অপু। ক্ষোভ প্রকাশ করে শাকিবকে ‘চরিত্রহীন’ বলেও আখ্যা দিয়েছেন।

অপু বলেছেন, সে তার ক্যারিয়ারের জন্য বাচ্চার সাথেও নাটক করছে। আপনারা প্লিজ, তার ক্যারিয়ার দেখে রাখুন। বাচ্চাকে আমি দেখে রাখবো। শাকিবের বয়স এখন ৪০।

আমার ছেলের বয়স ১৫ মাস। জয় (ছেলে) বড় হয়ে যখন জানতে পারবে তার জন্মাবার কারণে তার মাকে সংসার ছাড়তে হয়েছে। তখন সে তার বাবাকে কতটুকু সম্মান দিবে?

অপু বিশ্বাস আরও বলেন, একদিন যদি বাবা হিসেবে ছেলেকে গিয়ে শাকিব বলেন, ‘বাবু ওই মেয়েদের সাথে ওঠাবসা করো না।’ তখন ছেলে যদি পাল্টা বলে, ‘তুমি তো আমার মাকে ডিভোর্স দিয়েছ।

তুমি অনেক মেয়ের সাথে ঘুরাফেরা করেছো! তখন কী বলবে শাকিব?’ আমাদের সমাজে সাধারণত বাচ্চা হবার পর অনেক ভাঙা সংসার জোড়া লাগে।

কিন্তু আমার আর শাকিবের ক্ষেত্রে উল্টোটা হল। বাচ্চা হবার পর আমাদের ডিভোর্স হতে যাচ্ছে। শাকিব ক্যারিয়ারের জন্য বাচ্চার (জয়ের) জন্ম চাননি।’

আরও পড়ুনঃ
কেন খাটো মেয়ে প্রেমিকা হিসেবে ভালো?
কেমন মেয়ে আপনার পছন্দ? লম্বা নাকি খাটো? বেশীরভাগ মানুষিই প্রেমিকা নির্বাচনের ক্ষেত্রে বাহ্যিক সৌন্দর্যকেই প্রাধান্য দিয়ে থাকেন। তবে জানেন কি প্রেমিকা হিসেবে খাটো মেয়েরা বেশি ভাল। আপনার প্রেমিকা যদি খাটো হয় তাহলে অনেক রকম সুবিধা পেতে পারেন।

প্রেমিকা খাটো হলে কী কী সুবিধা পাবেন তা জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।

১. জড়িয়ে ধরার ‘অসাধারণ’ অনুভূতি

ভালবাসার মানুষকে জড়িয়ে ধরা অন্য রকম এক অনুভূতি। সেক্ষেত্রে প্রেমিকা যদি খাটো হয় তাকে বুকের মাঝে জড়িয়ে ধরা সহজ। সেই সঙ্গে তার কপালেও চুমু দিয়ে ভালোবাসা প্রকাশ করতে পারেন।

২. উঁচু হিল পড়লে আকর্ষণীয় লাগে

সব ছেলেই চায় তার প্রেমিকা অন্যদের চেয়ে ভিন্ন হোক। আর খাটো মেয়েরা যখন উঁচু হিল পড়েন তখন তাদের আরও বেশি সুন্দর লাগে।

৩. সম্পর্ক নিয়ে বেশি সচেতন

খাটো মেয়েরা সম্পর্ক নিয়ে অনেক সচেতন হয়। খাটো জানার পরও প্রেমিক তাকে ভালবাসে এই বিষয়টি তারা খুব পছন্দ করে। তাই খাটো মেয়েরা সম্পর্ক ধরে রাখতে বেশি পারদর্শী।

৪. বয়সে কম দেখায়

মেয়েদের সাধারণ বয়সের তুলনায় একটু বেশি বড় দেখায়। তবে খাটো মেয়েদের ক্ষেত্রে তা ভিন্ন। খাটো মেয়েদের বয়সের তুলনায় অনেকটাই ছোট লাগে। তাই এমন প্রেমিকাকে হাতছাড়া করতে চাইবেন না কোনো পুরুষ।

৫. রেগে গেলে চমৎকার দেখায়

রাগ করলে খাটো মেয়েদের মুখভঙ্গি দেখার মতো হয়। তাদের সৌন্দর্য বেড়ে যায় বহুগুণে। তাই বলে লম্বা মেয়েদের রাগ করলে খারাপ দেখায় তা কিন্তু নয়।

ad

পাঠকের মতামত