199791

ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের চাপতা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাশিয়ানী উপজেলার চাপতা গ্রামের শোভা মীনার ছেলে দিপু মীনা (২৫) ও একই গ্রামের আক্কাস খাকির ছেলে নয়ন খাকি (২৪)।

স্থানীয়রা জানান, কাশিয়ানী থেকে মোটরসাইকেল নিয়ে বাড়িতে যাচ্ছিলেন দিপু মীনা ও নয়ন খাকি। এসময় চাপতা হল্টি কালচার অফিসের সামনে একটি ইট ভর্তি ট্রাকের সঙ্গে পেছন থেকে সজোরে ধাক্কা লাগে। এতে দুজন গুরুতর আহত হন।

পরে আহত দিপু মীনাকে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে ও নয়ন খাকিকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত ডা. দিদার হোসেন ও ডা. মনির হোসেন তাদেরকে মৃত ঘোষণা করেন।

কাশিয়ানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ad

পাঠকের মতামত