198959

‘পড়ালেখা বন্ধ কর, ওজন কমাও, অভিনেত্রী হয়ে যাও’

বিনোদন ডেস্ক।।

সালমান খানের হাত ধরেই বলিউডে পা রাখেন জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ২০১০ সালে ‘দাবাং’ ছবির মাধ্যমে অভিনয়ের পথচলা শুরু হয় তার। এরপর বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন এই অভিনেত্রী। তবে অভিনয়ে আসার ব্যাপারে সালমান খানের ব্যাপক ভুমিকা ছিল বলে জানান সোনাক্ষী।

সম্প্রতি নেহা ধুপিয়ার ‘ভোগ বিএফএফ’ চ্যাট শোতে হাজির হয়েছিলেন সোনাক্ষী। সেখানেই এ কথা জানান তিনি। আকিরা অভিনেত্রী বলেন, ‘সালমান আমাকে বলেছিলেন, ‘ফ্যাশন ডিজাইনিং করে তুমি সময় নষ্ট করছ। পড়ালেখা বন্ধ কর। ওজন কমাও। অভিনেত্রী হয়ে যাও।’ আমি তার কাছে কৃতজ্ঞ।’

এ অনুষ্ঠানে সোনাক্ষীর সঙ্গে উপস্থিত ছিলেন মনীশ মালহোত্রা। প্রসিদ্ধ এ ফ্যাশন ডিজাইনার প্রসঙ্গে সোনাক্ষী বলেন, ‘তিনি ছিলেন আমার কাছে দেবতার মতো। কারণ আমি ফ্যাশন ডিজাইনিং করতাম।’

বর্তমানে হ্যাপি ভাগ যায়েগি রিটার্নস সিনেমার শুটিং করছেন সোনাক্ষী। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ইত্তেফাক। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা। এ ছাড়া মুক্তির অপেক্ষায় এ অভিনেত্রীর ওয়েলকাম টু নিউ ইয়র্ক সিনেমাটি।

ad

পাঠকের মতামত