198822

এ কেমন হাঁসরে, বাবা!

হাঁসকে তো সবাই নিরীহ প্রাণী বলেই জানে। জলে স্থলে বিচরন করা গৃহপালিত এ পাখিটি নেহাত জঙ্গুলে না হলে আকাশে উড়েনা। সকাল বেলায় বাড়ির কেউ খাবার দিক আর না দিক তার গন্তব্য হয় সাধারণত কোন জলাশয়, যেমন- ডোবা-নালা, পুকুর, নদী ইত্যাদি। আর জলের খেয়েই মানুষের জন্য পাড়ে উপাদেয় ডিম, গায়ে গতরে বাড়ায় মাংস। কিন্তু যদি বলি, মামুলি এক পাতি হাঁসের আক্রমণে বিপর্যস্ত কোন মানুষ! আপনি হয়তো বিশ্বাস করতে চাইবেন না। কিন্তু এমন ঘটনা যে ইতোমধ্যেই ঘটে গেছে সে খোঁজ কি রাখেন।

ঘটনাটা খুলেই বলা যাক, আমেরিকার হিউসটনের বাসিন্দা স্টিভি গিডেন ও তার পাঁচ বছরের বোন সামার, দু’জনে বাড়ির আসেপাশেই খেলা করছিল। একটু দূরে ছোট ছোট হাঁসের বাচ্চাদের দেখে দু’জনেই সেদিকে এগিয়ে যায়। হাঁসের বাচ্চাদের কাছে যেতেই ধেয়ে আসে মা হাঁসের আক্রমণ। সুপারম্যানের মতো উড়ে এসে চুল ধরে টেনে নিয়ে গিয়ে হিঁচড়ে মাটিতে ফেলে দেয় সামারকে। ভয়ে কাঁদতে শুরু করে সামার। কিছুক্ষণের জন্য প্রচন্ড আতঙ্কিত হয়ে পড়ে। তবে কেনোরকম চোট লাগেনি তার। কয়েক মিনিট পরেই সুস্থ হয়ে যায় বাচ্চা মেয়েটি। কেবল প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলো- এই যা।

স্টিভি তার টুইটার এ্যাকাউন্ডে তার বোনের ওপর হংস-আক্রমণের ছবি পোস্ট করে জানায়, কাছেই দাঁড়িয়ে থাকা এক প্রতিবেশী এই ঘটনার ছবি তুলেন। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ছবিটি। ২ মে ছবিটি পোস্ট হয়। এখনো পর্যন্ত ৫৮,৮০৫ টি লাইক পেয়েছে এবং টুইটারে রিটুইট হয়েছে ৪৪ হাজার বার।

ad

পাঠকের মতামত