জেলকোড অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে ডিভিশন প্রদানের বিষয়ে জেলকোড অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. মোহাম্মদ আখতারুজ্জামান এই আদেশ দেন।
এর আগে সকাল ১০ টায় ডিভিশন প্রদানের জন্য আবেদন দাখিল করেন খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম, জাকির হোসেন ভুূঁইয়া ও সানাউল্লাহ মিয়া।
শুনানিতে দুদকের পক্ষে ছিলেন মোশাররফ হোসেন কাজল।
এর আগে একই আদালত গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। এর পর ওইদিনই সাবেক এ প্রধানমন্ত্রীকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে পাঠানো হয়।
কারাগারে কারা কর্তৃপক্ষ তার পদমর্যাদা অনুয়ায়ী ডিভিশন প্রদান না করায় রোববার আইনজীবীরা আদালতে এই আবেদন দাখিল করেন।




