198197

শুক্রবার দিনটি যেমন কাটবে আপনার জেনে নিন

মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল): আজ মেষ রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়ীক কাজের প্রয়োজনে কিছু ঋণ করতে পারেন। কোনো বন্ধু বা আত্মীয়র মৃত্যু সংবাদ আসতে পারে। ঝুঁকিপূর্ণ কাজে লোকসানের আশঙ্কা প্রবল। রাগ ও জেদ নিয়ন্ত্রনের চেষ্টা করুন। জীবন সাথীর সাথে কোনো প্রকার ঝামেলা হতে পারে।

বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে): আজ বৃষ রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। অবিবাহিতদের বিয়ের যোগ রয়েছে। তবে দম্পতিদের দিনটি ভালো যাবে না। খুচরা ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্য নিয়ে কিছুটা দূঃশ্চিন্তায় থাকতে পারেন। বাড়ীতে কোনো আত্মীয় স্বজনের আগমন হতে পারে। আর্থিক দিক কিছুটা দূর্বল থাকবে। কোনো আত্মীয়র বাসায় বেড়াতে যেতে পারেন।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন): আজ মিথুন রাশির জাতক জাতিকার দিনটি ঝামেলা পূর্ণ। শরীর স্বাস্থ্য আজ ভালো যাবে না। হটাৎ করে মায়ের অসুস্থতার জন্য ডাক্তারের কাছে ছুটতে হতে পারে। আজ বাড়ীতে কাজের লোকের অনুপস্থিতির কারনে কিছুটা ঝামেলায় পড়তে পারেন। গোপন শত্রুতার আশঙ্কা দেখা যায়। খাওয়াদাওয়ায় একটু সতর্ক হতে হবে।

কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): কর্কট রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। আজ সন্তানের সাথে কোনো মেলায় বেড়াতে যেতে পারেন। প্রেমিক প্রেমিকাদের দিনটি খুব একটা ভালো যাবে না। অহেতুক রাগারাগি ও ভুল বুঝাবুঝির কারনে সম্পর্কে ভাঙ্গন দেখা দিতে পারে। আজ শিল্পী ও সাহিত্যিকদের কাজে বাধা বিপত্তি দেখা দেবে। সতর্ক হয়ে চলুন । অনৈতিক সম্পর্কে থেকে দূরে থাকুন।

সিংহ রাশি (২১জুলাই – ২১ আগষ্ট): সিংহ রাশির জাতক জাতিকাদের দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোন প্রত্যাশিত কাজে বাধা বিপত্তির সম্মূখীন হবেন। মায়ের শরীর হটাৎ খারাপ হতে পারে। আত্মীয় স্বজনের সাথে ভূ-স্থাবর সম্পত্তি নিয়ে কোনো বিরোধ দেখা দিতে পারে। আজ যানবাহনের রক্ষণাবেক্ষনের জন্য ব্যয় বৃদ্ধি পাবে। গৃজ পরিবেশ কিছুটা ঝামেলা পূর্ণ।

কন্যা রাশি (২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর): কন্যা রাশির জাতক জাতিকাদের দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়ীক যোগাযোগ বৃদ্ধি পাবে। কোনো নতুন ব্যবসায়ীক আলাপ আলোচনায় সফল হবেন। বাড়ীতে ছোট ভাই বোনের বিবাহ সংক্রান্ত দেখা দেখী চলতে পারে। সাহিত্যিকদের দিনটি ঝামেলা পূর্ণ। প্রকাশকদের কাজের চাপ বৃদ্ধি পাবে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর): তুলার জাতক জাতিকার দিনটি ভালো যাবে। সকাল সকাল পেটের পীড়ায় কিছুটা দূর্বল হতে পারেন। বাড়ীতে আত্মীয় কুটম্বের আগমন হতে পারে। অংশীদারী কাজে কোনো বন্ধুর প্রতারণার ফলে কিছু অর্থ ক্ষয়ের আশঙ্কা রয়েছে। আজ খুচরা ব্যবসায়ীরা বকেয়া টাকা আদায় করতে গিয়ে কোনো ঝামেলার সম্মূখীন হতে পারেন

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০ নভেম্বর): আজ বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি ঝামেলাপূর্ণ। ভাগ্য উন্নতি নিয়ে কিছুটা দুঃশ্চিন্তায় থাকবেন। বিশ্ব-বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো সেমীনারে অংশ নিতে পারেন। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে কোনো ঝামেলা দেখা দেবে। বিদেশ যাত্রার প্রক্রিয়ায় অহেতুক বাধার আশঙ্কা। রাগ ও জেদ বৃদ্ধি পেতে পারে।

ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): আজ ধনু রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র যাবে। প্রবাসীদের দিনটি ঝামেলা পূর্ণ। সন্তান ও স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বিগ্ন হতে পারেন। ব্যবসায়ীক কাজে দূরের যাত্রায় তেমন কোনো সুফল নাও আসতে পারে। মনের মাঝে অজানা আশঙ্কা কাজ করতে পারে। ট্রান্সপোর্ট সংক্রান্ত কারনে ব্যয় বৃদ্ধি পাবে।

মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারী): মকর রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়ীক কাজে ভালো অগ্রগতি আশা করা যায়। বাড়ীতে বড় বোনেরসাথে কোনো কারনে বিবাদ হতে পারে। আর্থিক অবস্থা ভালো যাবে না। আজ কোনো বন্ধুর বাসায় বেড়াতে যেতে পারেন। বৈদেশীক কাজে সফলতা আসতে পারে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারী -১৮ ফেব্রুয়ারী): আজ কুম্ভর জাতক জাতিকাদের দিনটি ভালো যাবে না। সামাজিক ও সাঙ্গঠনিক কাজে কিছু ঝামেলা দেখা দেবে। কেউ আপনার শত্রু হয়ে দাড়াতে পারে। প্রশাসনিক কর্মকর্তাদের দিনটি নানা রকম জটিলতার। পুলিশ বাহীনির সদস্যদের কাজের চাপ বাড়তে পারে। ঝুঁকি পূর্ণ কোনো খেলায় অংশ না নেওয়াই ভালো।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারী – ২০ মার্চ): আজ মীন রাশির জাতক জাতিকাদের দিনটি মিশ্র সম্ভাবনাময়। বিদেশ সংক্রান্ত কাজে আশানুরুপ সাফল্য আসবে না। কোন আধ্যাত্মীক সাধকের দ্বারা প্রতারিত হতে পারেন। পিতার শারীরিক অবস্থার অবনতি হতে পারে। বিদ্যার্থীদের পড়াশোনায় অনাগ্রহ দেখা দেবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোন কারনে ঝামেলায় পড়তে পারেন।

ad

পাঠকের মতামত