‘বন্যা আপু একজন মিথ্যাবাদী’
বিনোদন ডেস্ক।।
কিছুদিন আগেই একটি শীর্ষস্থানীয় দৈনিককে দেয়া সাক্ষাৎকারে ‘মিডিয়ায় কাজ করলে স্যাক্রিফাইস করতে হয়’- এমন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা ফারিয়া শাহরিন। ১৪ জানুয়ারিতে প্রকাশ পাওয়া সেই সাক্ষাৎকারের পর দীর্ঘ দিন কেটে গেলেও রয়ে গেছে রেশ।
এদিকে এই সাক্ষাৎকারে, দৃষ্টি আকর্ষণের জন্য ফারিয়া এমন কথা বলেছেন বলে মন্তব্য করেন জ্যেষ্ঠ টিভি অভিনেত্রী বন্যা মির্জা। তিনি ফারিয়াকে না চেনার ভান করে বলেন কে উনি। ফারিয়া কাজ পাচ্ছে না বলেই মিডিয়া নিয়ে এমন কথা বলেছে বলে তিনি জানান। বন্যা ফারিয়াকে অপরিচিত বলে তিনি বলেন, কাজের জন্য আমার সাথে যোগাযোগ করেন আমরা আপনার জন্য অভিনয়ের কাজের ব্যবস্থা করবো। তিনি আরও বলেন, আপনি ‘অন্য’ কাজ করেন বলে আপনাকে এমন কথা বলার সাহস পায়।
এদিকে গতকাল ফারিয়া, বন্যা মির্জাকে মিথ্যাবাদী বলে প্রমাণ করেন যে বন্যা ফারিয়াকে আগে থেকেই চিনতেন। কোন অজানা কারণ বশত তাকে না চেনার মিথ্যা ভান করছেন।
ফারিয়া লিখেন, ‘বন্যা আপু যে এত বড় একজন মিথ্যাবাদী সেটা প্রমান দিয়ে বলতেও লজ্জা লাগছে। উনি অনেক সিনিয়র কিন্তু ওনার থেকে এমন মিথ্যা আশা করা যায় না। উনি বলেছেন উনি আমাকে চিনেন না, কিন্তু আমি উনার অনুষ্ঠানে গিয়েছিলাম। আর সেখানে তিনি আমাকে ফারিয়া বলেই সম্বোধন করছিলেন। তাহলে কেন তিনি মিথ্যা বললেন? নাকি আমাকে না চেনার ভান করে আমাকে ছোট করে নিজে ভাল সেজে মিডিয়ার নোংরামি লুকানোর চেষ্টা করছেন।




