যে তারিখে প্রতি বছর মারা যায় এই পরিবারের সদস্যরা!
একটি পরিবারের জন্য আতঙ্কের নাম ফেব্রুয়ারির ২ তারিখ। কারণ গত কয়েক বছর ধরে এই দিনে ওই পরিবারের কোনও না কোনও সদস্য মারা গেছে। সিনেমার কাহিনী মনে হলেও ভারতের লক্ষ্মীপুরের মহেশপতি এলাকার একটি পরিবারে এমনটা ঘটে চলছে। খবর গাল্ফ নিউজের।
পাটনা থেকে ৯০ কিলোমিটার পূর্বে সমিশটিপুর জেলার মাহেশপতি গ্রামের বাসিন্দা পোখান রামের বাড়িতে গত চার বছর ধরে চলছে এমন বিস্ময়কর ঘটনা।
২০১৫ সালের ২ ফেব্রুয়ারি পোখানের এক আত্মীয় সড়ক দুর্ঘটনায় মারা যান। তখন থেকে শুরু এই হৃদয় বিদারক কাহিনী।
এর এক বছর পর ২০১৬ সালের ২ ফেব্রুয়ারি মারা যান বচ্চন রাম (৩০) নামে পোখানের আরেক ভাই। এরপর ২০১৭ সালের একই দিনে এই হৃদয় বিদারক ঘটনা আবার ঘটে। ও দিন মারা যান তার বড় ভাই ফেখান রাম (৩৫)। সর্বশেষ গত ২ ফেব্রুয়ারি মারা যান তার বাবা শখিন্দ্র রাম (৬০)।
আতঙ্কিত কণ্ঠে পোখান রাম গাল্ফ নিউজকে বলেন, আগামী বছর কার পালা আমার জানা নেই। উপরওয়ালা জানেন। নাকি আমি নিজেই মারা যাব।
অদ্ভুত এ ঘটনা অবাক করেছে গ্রামবাসীকে। গ্রাম কাউন্সিল প্রধান বেনজির বানো বলেন, ‘বিষয়টি খুবই আশ্চর্যের হলেও সত্য।’
কিন্তু আরেক গ্রামের কাউন্সিলের প্রতিনিধি যোগেন্দ্র সিং এটিকে শুধু কাকতালীয় ঘটনা বলেই বর্ণনা করেছেন।







