বিএনপি মহাসচিবের পিএস ‘আটক’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত সহকারী (পিএস) কৃষিবিদ মো. ইউনুস আলীকে পুলিশের গোয়েন্দা শাখা-ডিবি আটক করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার পরিবর্তন ডটকমকে এ কথা জানান। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের কাছ থেকে ইউনুস আলীকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
এদিকে বিকেল ৫টা ৫ মিনিটে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেয়া শুরু করেন খালেদা জিয়া। ওইসময় বাইরে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীকে রীতিমতো মহড়া দিতে দেখা যায়।




