এই ভ্যালেন্টাইন যে রাশির জন্য ভালবাসাময়
আর কিছুদিন পরেই হবে আগমন ভালবাসা দিবসের। যদিও মানুষ মুখে মুখে বলেই থাকে, ভালবাসা দিবস একদিনের নয় প্রতি মুহূর্তের। কিন্তু এই বিশেষ দিনে বিশেষ মানুষের জন্য কিছু করতে পারলে তারাও খুশি হয় অনেক। কিন্তু এবার আসলে কোন রাশি এই খুশি পাবে, তা নিয়েই আমাদের আজকের এই আলোচনা-
মীন রাশির: এবছর ভ্যালেন্টাইন দিবসে ভালবাসা ছড়াবে মীন রাশির জাতক জাতিকারা। ফুল খুব প্রিয় তাদের। তবে চিরাচরিত লাল গোলাপের বদলে অর্কিড দিলে বেশি খুশি হবেন। একসঙ্গে সময় কাটান আর মনের কথা লিখে কার্ড ও পেতে পারেন আপনি।
কুম্ভ রাশি: কিছু সাধারণ কিন্তু আন্তরিক উপহার পেতে পারেন কুম্ভ রাশির জাতক জাতিকাগণেরা। বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন তার পছন্দের কিছু রান্না। একসঙ্গে কয়েকজন বন্ধুদের জড়ো করে খাওয়া দাওয়ার অনুষ্ঠানও হতে পারে। সব শেষে রাতে ছোট কোনো উপহার পাবার সম্ভাবনাও প্রবল।
সিংহ রাশি: এবারের ভালবাসা দিবসে সবচেয়ে বেশি আকর্ষণ রয়েছে সিংহ রাশির জন্য। সঙ্গীর নিজের হাতে বানানো খাবার এদের কাছে সব থেকে ভালো উপহার। একসঙ্গে সন্ধ্যা কাটানো, প্রিয় গান এদের মন ভালো রাখবে। সঙ্গে ছোট কিন্তু আন্তরিক যেকোনো উপহার চলতে পারে।




