ভয়ংকর পেশায় জড়িত হামিদা!
গাইবান্ধার পলাশবাড়িতে ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বেতকাপা ইউনিয়নের বলরামপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নারীর নাম হামিদা বেগম (২৮)। তিনি ওই গ্রামের মিঠু ওরফে মোন্নাফের স্ত্রী।
গাইবান্ধা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে হামিদাকে ৮২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পলাশবাড়ি থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
এছাড়াও তার বিরুদ্ধে আদালতে দুটি মামলা বিচারাধীন রয়েছে বলেও জানান ওসি।




