197455

শুভর ছবি দেখতে দর্শকদের না করছেন পরিচালক

বিনোদন ডেস্ক।।

ঢাকা: আগামী ৯ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালো থেকো’ ছবিটি। ২০১৬ সালের সেপ্টেম্বরে শুরু হওয়া ছবিটি বেশ দেরি করেই মুক্তি পেতে যাচ্ছে। এদিকে গত ২ ফেব্রুয়ারি মুক্তি দেয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে দেয় প্রযোজক। এদিকে এই ছবির ট্রেলার এখনো প্রকাশ পায়নি। এ নিয়ে বেশ উদ্বিগ্ন শুভর ফ্যানরা। ভালো থাকো ছবিতে জুটি হয়ে অভিনয় করেছেন আরিফিন শুভ ও তানহা তাসনিয়া।

এদিকে এই ছবি নিয়ে শুরু হয়েছে নতুন বিড়ম্বনা। ছবির মুক্তি উপলক্ষে যেখানে পরিচালক প্রযোজক সকলে ছবি দেখার আহবান জানান। সেখানে পরিচালক রাজু সারা শহরে পোস্টার বিলি করছেন যাতে এই ছবি কেউ না দেখেন।

নিজের ছবির সাথে সেই পোস্টারে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদেরই ছবিটি না দেখার অনুরোধ করছেন জনপ্রিয় পরিচালক জাকির হোসেন রাজু। এদিকে পরিচালক কেন এ আহ্বান জানাচ্ছেন সেটি এখনো স্পষ্ট নয়। তবে অনেকে এটাকে প্রচারণার ব্যতিক্রম কৌশল বলেও মনে করছেন।

ছবির পোস্টারে নায়ক কিংবা নায়িকা কারও ছবি নেই। আছে পরিচালকের ছবি। এ পোস্টার কি শুধু প্রচারণার স্বার্থেই ছাপানো হয়েছে- তার ব্যাপারেও তিনি মুখ খুলছেন না।

জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত এই নির্মাতা বলেন, কেন দেখতে নিষেধ করেছি এ নিয়ে এখনই কিন্তু বলতে চাই না। ছবির মুক্তির পর প্রয়োজন মনে করলে বলবো। আমি নিজ থেকেই পোস্টারিং করিয়েছি। রবিবার রাত থেকে এগুলো শহরের বিভিন্ন স্থানে লাগানো হচ্ছে। এখানে ছবির প্রযোজক, অভিনয় শিল্পী কেউ জড়িত নয়।

এ নিয়ে প্রযোজক জাহিদ হাসান অভি বলেন, ‘রাজু আংকেল কেন এটা করেছেন আমার জানা নেই। উনি একজন সিনিয়র নির্মাতা। তাকে নিয়ে আমি নেগেটিভ কিছুই বলতে পারি না।’ তবে পোস্টারে নির্মাতার ছবি থাকাকে হাস্যকর বলে মন্তব্য করেছেন প্রযোজক।

ad

পাঠকের মতামত