বন্ধুর বিয়েতে নেচে মঞ্চ মাতালেন আলিয়া ভাট (ভিডিও)
বিনোদন ডেস্ক ।।
ঘনিষ্ঠ এক বন্ধুর বিয়েতে নেচে সবাইকে মাতিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সেই নাচের ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
জানা যায়, যোধপুরে ঘনিষ্ঠ বন্ধু কৃপা মেহতার বিয়েতে নেচে সবার নজর কাড়েন ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ তারকা।
সংবাদমাধ্যম জানায়, গত বছর মুক্তিপ্রাপ্ত ‘মুবারকান’ ছবির জনপ্রিয় গান ‘হাওয়া হাওয়া’র সঙ্গে নেচেছেন এই অভিনেত্রী। নজরকাড়া ডিজাইনের লেহেঙ্গা পরিহিত আলিয়ার সঙ্গে নাচেন বেশ ক’জন সঙ্গীও।
https://www.youtube.com/watch?v=AsUzDjH9a_E




