193394

ম্যাচ শেষে হাথুরুসিংকে নিয়ে যা বললেন সাকিব

জিম্বাবুয়ের বিপক্ষেও দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছিলেন সাকিব আল হাসান। ব্যাট এবং বল হাতে একাই বলতে গেলে জিম্বাবুয়েকে হারিয়েছিলেন তিনি। যে কারণে তার হাতে উঠেছিল ম্যাচ সেরার পুরস্কার।

দ্বিতীয় ম্যাচেও দেখা মিলল সেই একই সাকিবের। ব্যাটে-বলে দুর্দান্ত বিশ্বসেরা এই অলরাউন্ডার। শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৩ রানের বিশাল ব্যাবধানে জয় পেয়েছে বাংলাদেশ। আর এই জয়ের নায়ক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।

ম্যাচ শেষে টাইগারদের সাবেক কোচ চন্দিকা হাথুরুসিংকে নিয়ে করা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘গেইম প্ল্যানিংয়ের সময় আমরা তাকে (হাথুরুসিংহ) এখন আর অনূভব করি না। আশা করি আপনারাও তার ব্যাপারটা ভুলে যাবেন।’

হাথুরু ছাড়াও এসময় নিজের ইনিংস নিয়ে কথা বলেন বিশ্বসেরা এই ক্রিকেটার। ৬৭ রানের ইনিংস শতকে পরিণত হয়নি তা নিয়ে বেজায় আফসোস মিস্টার অলরাউন্ডারের। বলেন, ‘দলের জন্য কন্ট্রিভিউট করাটা ভালো একটা ফিলিংস। চেষ্টা থাকবে সবসময় ভালো করার। আজ (শুক্রবার)৫০ ওভার ব্যাটিং করতে পারলে অবশ্যই সেঞ্চুরিটা পেয়ে যেতাম কিন্তু হয়নি। তার পরও বলবো, আলহামদুলিল্লাহ।’

ad

পাঠকের মতামত