সিলেটে বন্দি নিরব!
সিলেটে বন্দি নিরব। হাতে বেঁধে তাকে মারছে তার শত্রু রা। তবে এ সব কিছুই ঘটছে বুলবুল জিলানী পরিচালিত ‘রৌদ্রছায়া’ শিরোনামের সিনেমায়। ছবিতে প্রথমবারের মতো এক সাথে কাজ করছেন নায়ক নিরব ও নায়িকা আইরিন।
বুধবার (৩ জানুয়ারি) থেকে ‘রৌদ্রছায়া’র শেষ লটের শুটিংয়ে অংশ নিয়েছেন তারা।প্রথমদিনেই নিরব এবং চিত্রনায়িকা আইরিন বৃষ্টিতে ভিজেছেন।
গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দেশে চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। চুয়াডাঙ্গায় তাপমাত্রা ছিলো ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি বছরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। একইদিনে শ্রীমঙ্গলে তাপমাত্রা ছিল ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল গোটা সিলেটে বছরের সর্বনিম্ন তাপমাত্রা।
শ্রীমঙ্গলে নোভেম ইকো রিসোর্টে তাদের বৃষ্টিতে ভেজার দৃশ্যধারণ করা হয়। সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত বৃষ্টিতে ভিজেছিলেন তারা। শর্ট দেয়ার পর গরম কাপড়ে লুকিয়ে নিজেকে রক্ষা করেছেন নিরব।
শুটিং নিয়ে নিরব বলেন, কৃত্রিম প্রক্রিয়ায় কাপড় এতটাই গরম করা হয়েছে যে, ভেজা না থাকলে যে কেউ শরীরে পরলে তার শরীর পুড়ে যাবে।
তিনি আরো বলেন, ‘‘কোনো সিনেমার শুটিং শেষ করতে পারলে বেশ হালকা মনে হয় নিজেকে। ছবিটি শেষ হচ্ছে তাই ভালো লাগছে। এ ছাড়া বছর শুরুতে এটাই প্রথম শ্যুটিং।আজ চলছে মারামারির দৃশ্য ধারন।’
ছবিটির শুটিং শুরু হয় গত বছর এপ্রিলে। মুক্তিযুদ্ধের সময়, পরবর্তী কয়েক বছর ও বর্তমান সময়কে নিয়ে ‘রৌদ্রছায়া’ছবির গল্প। ছবিটির গুরুত্ব দু’টি চরিত্রে অভিনয় করছেন আবুল কালাম আজাদ ও সুষমা সরকার।




