বাহুবলীর পর দ্বিতীয় ছবি হিসেবে যে রেকর্ড গড়ছে আমাজন অভিযান
ছবির পোস্টার থেকে ট্রেলার, সবেতে চমক দিয়েছে অ্যামাজ়ন অভিযান। করেছে একাধিক রেকর্ডও। এবার আরও পাঁচ ভাষায় রিলিজ় করে নতুন রেকর্ড গড়তে চলেছে পরিচালক কমলেশ্বর মুখার্জির ছবি অ্যামাজ়ন অভিযান। আজ হিন্দি, তামিল,তেলেগু, ওড়িয়া ও অহমিয়া এই পাঁচ ভাষায় মুক্তি পেতে চলেছে ছবিটি। গতকাল শ্রী ভেঙ্কেটস ফিল্মসের (SVF) তরফে ছবির মুক্তির কথা ঘোষণা করা হয়।
SVF তাঁদের অফিসিয়াল টুইটারে জানায়, ৫ জানুয়ারি পাঁচ ভাষায় মুক্তি পাবে অ্যামাজ়ন অভিযান। ছবির ট্রেলার রিলিজ়ের সময় জানানো হয়েছিল ছয়টি ভাষায় মু্ক্তি পাওয়ার কথা। গত ২২ ডিসেম্বর বাংলা ভাষায় রিলিজ় করে অ্যামাজ়ন অভিযান।
জানা গেছে, দেশজুড়ে ১৫০টির বেশি সিনেমা হলে চলবে অ্যামাজ়ন অভিযান। বাহুবলীর পর এটাই দ্বিতীয় আঞ্চলিক ছবি যা ছয়টি ভাষায় মুক্তি পাচ্ছে। আর বাংলা ভাষার ছবি হিসেবে একমাত্র।




