190346

চলন্ত বাসে প্রেম করছেন তারা

চলন্ত বাসে চুটিয়ে প্রেম করছেন সুমিত ও শার্লিনা হোসাইন। বেশ রোমান্টিকভাবে দেখা গেছে তাদের। তবে বাস্তবে নয়। তাহসান ও বাঁধন সরকার পূজার ‘একটাই তুমি’ শিরোনামে মডেল হয়েছেন সুমিত-শার্লিনা। আর এই গানের ভিডিওতে চলন্ত বাসে তাদের রসায়ন দেখানো হয়েছে।

করপোরেট দুনিয়ার দুজন মানুষের প্রেমকাহিনি মিউজিক ভিডিওর গল্পে তুলে ধরা হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) গানটির ভিডিও ইউটিউবে প্রকাশিত হয়েছে। আর এই দুই তারকার প্রেম বেশ জমে উঠেছে অনলাইন দুনিয়ায়। ইতোমধ্যে প্রায় তিন লাখ বার দর্শকরা গানটি দেখেছেন। এতে সুমিত-শার্লিনার রসায়ন বেশ প্রশংসিত হচ্ছে।

এ ব্যাপারে আরটিভি অনলাইনকে সুমিত বলেন, গানটির শুটিংয়ে আমরা খুব কষ্ট করেছি। কখনো কখনো চলন্ত বাসে উঠে পড়তে হয়েছে। বেশ সময় নিয়ে কাজটি করা। দুজন মানুষের কাছে পাবার আকুতি ভিডিওতে তুলে ধরা হয়েছে।

তিনি আরো বলেন, আমার ও শার্লিনার রসায়ন মানুষ পছন্দ করছেন দেখে ভীষণ ভালো লাগছে। কোনো কাজ মানুষ যখন পছন্দ করেন তখন নিজেকে সার্থক বলে মনে হয়। দর্শকের মনের মতো একটি কাজ করতে পেরে আমি নিজেও আনন্দিত।

রোমান্টিক এই গানটির কথা লিখেছেন সোমেশ্বর অলি। এর সুর ও সঙ্গীত আয়োজন করেছেন সাজিদ সরকার। গানটির ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক।

ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) ব্যানারে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়েছে। পাশাপাশি গানটি শোনা যাবে জিপি মিউজিক, ইয়োন্ডার মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

https://youtu.be/a1f8EHiA1_U

ad

পাঠকের মতামত