190011

বিচারক হিসেবে আসছেন নায়ক আরিফিন শুভ

চ্যানেল আই সুপারস্টার ২০১৮ আয়োজিত অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। এবার প্রতিযোগিতার নামটা একটু পরিবর্তন করা হয়েছে।

এতদিন ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ নামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলেও এবার ‘চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুপার স্টার’ নামে অনুষ্ঠানের নাম করা হয়েছে।

বাংলাদেশের সবচেয়ে বড় সুন্দরী প্রতিযোগিতা ‘চ্যানেল আই সুপারস্টার ২০১৮’র বিচারক হিসেবে

দায়িত্ব পালন করবেন জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। তার সাথে থাকবেন গায়ক-অভিনেতা তাহসান ও অভিনেত্রী সাদিয়া আফরিন মৌ।

অনুষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণা দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

বিগত বছর গুলোতে সুন্দরীদের প্রাধান্য দিলেও এবার সেটি করা হচ্ছে না। এবার শুধু সুন্দর মুখ নয়, যে মেয়েটির প্রতিভা, আত্মবিশ্বাস, দৃঢতা, পরিশ্রম ও প্রত্যয় সকলকে স্পর্শ করবে এমন একটি মেয়েকে বিচারকরা খুঁজে বের করবেন। তাই নাম পরিবর্তন করে চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুপার স্টার নাম করা হয়েছে।

এবিষয়ে ফরিদুর রেজা সাগর বলেন, ‘এ প্রতিযোগিতায় শুধু সুন্দর মুখ নয়, যে মেয়েটির প্রতিভা, আত্মবিশ্বাস, দৃঢতা, পরিশ্রম ও প্রত্যয় সকলকে স্পর্শ করবে এমন একটি মেয়েকে বিচারকরা খুঁজে বের করবেন। ’

এবারের প্রতিযোগিতার অনুষ্ঠানের থিম হচ্ছে ‘দেখিয়ে দাও অদেখা তোমায়’।

এদিকে এবারই প্রথম কোনো রিয়েলিটি শোর বিচারকের আসনে বসতে যাচ্ছেন অভিনেতা আরিফিন শুভ।

এবিষয়ে শুভ বলেন, ‘এ আয়োজনে আমাকে সম্পৃক্ত করার জন্য ইউনিলিভার, এশিয়াটিক ও চ্যানেল আইকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। লাক্স তারকাদের সঙ্গে পর্দায় কাজ হয়েছে আমার। এবার এমনই একটি জনপ্রিয় প্রতিযোগিতার বিচারক হিসেবে কাজ করতে যাচ্ছি। তাই অভিজ্ঞতা সত্যিই ভিন্ন রকম। ’

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের স্কিন ক্লিনজিং ক্যাটাগরির হেড নাদিয়া তাবাসসুম অনুষ্ঠানে প্রতিযোগিতার ওয়েবসাইট ও লোগো উন্মোচন করেন।

একটি ব্র্যান্ড নিউ গাড়ি ও ৫ লাখ টাকা এ বছরের আসরে লাক্স সুপারস্টার ক্রাউন জয়ীর জন্য পুরস্কার। পাশাপাশি ক্রাউনজয়ী বাংলাদেশে লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও ইউনিলিভারের ব্র্যান্ড কমিউনিকেশনে পারফর্ম করবেন।

এছাড়া শীর্ষস্থানীয় বিউটি ম্যাগাজিনগুলোতে কাভার গার্ল হওয়ার সুযোগের সঙ্গে সঙ্গে বাংলাদেশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন একাডেমিতে গ্রুমিং কোর্সও পাবেন নতুন সুপারস্টার এবং চ্যানেল আইর পক্ষ থেকে থাকছে ইমপ্রেস টেলিফিল্ম নির্মিত চলচ্চিত্রে প্রধান চরিত্রে এবং চ্যানেল আইর বিশেষ নাটকে অভিনয়ের সুযোগ।

প্রথম রানার আপ পাচ্ছেন ৪ লাখ টাকার নগদ অর্থ এবং দ্বিতীয় রানার আপ পাচ্ছেন ৩ লাখ টাকার নগদ অর্থের পাশাপাশি ইউনিলিভারের ব্র্যান্ড কমিউনিকেশনসে পারফর্ম করা ও শীর্ষস্থানীয় বিউটি ম্যাগাজিনগুলোর কাভার গার্ল হওয়ার সুযোগের পাশাপাশি বাংলাদেশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন একাডেমিতে গ্রুমিং কোর্সের সুযোগ।

ad

পাঠকের মতামত