189675

বর্ষবরণ রাতে নারীর শ্লীলতাহানি!

ভারতে বর্ষবরণের রাতে আবারো মহিলাদের শ্লীলতাহানির ধারা বজায় রাখল বেঙ্গালুরু। ঠিক এক বছর আগে (১০১৭ সালে) বর্ষবরণের রাতে শহরের একাধিক মহিলার সর্বসমক্ষে শ্লীলতাহানি করে কয়েকজন দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছিল বেঙ্গালুরুর ব্রিগেড রোড এবং এমজি রোডে। এক বছর পর ঠিক একই দিনে প্রায় একই রকম ঘটনা ঘটল ওই শহরেই।

ভারতের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেই একই জায়গায় শ্লীলতাহানির ঘটনা ঘটেছে এবারও। বর্ষবরণ হয়ে যাওয়ার পরে এক মহিলাকে শ্লীলতাহানির খবর লোকমুখে ঘুরছে। ঘটনার পরে সেই মহিলাকে অনেকেই কাঁদতে দেখেছেন বলেও জানা গেছে।

বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, এরকম কোনও খবর তাদের কাছে নেই। এখন পর্যন্ত থানায় এরকম কোনও অভিযোগও দায়ের হয়নি। এমনকি, সিসিটিভি ফুটেজ চেক করেও এরকম কোনও ঘটনার প্রমাণ মেলেনি বলে জানিয়েছে পুলিশ।

বর্ষবরণ উৎসবের জন্য ভারতের সিলিকন ভ্যালিতে প্রথম থেকে এই দিন হাই অ্যালার্ট জারি ছিল। মোট ১৫ হাজার পুলিশ মোতায়েন হয়েছিল যাতে গত বছরের মতো ঘটনা আবার না ঘটে। নিরাপত্তার জন্য এমজি রোড, চার্চ স্ট্রিচ, এূং ব্রিগেড রোডে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরাও লাগানো হয়। এমনকী, ড্রোন ক্যামেরা দিয়েও চলে কড়া নজরদারি।

কিন্তু এত কিছুর পরেও কি আগের বছরের মতো ঘৃণ্য ঘটনা এড়ানো গেল? নাকি বর্ষবরণের রাতে মহিলাদের শ্লীলতাহানির ঘটনা এই শহরের ধারা হয়ে উঠল?

ad

পাঠকের মতামত