189628

প্ল্যানিং নেই, কিন্তু প্রত্যাশা আছে: মিম

নতুন বছর মানেই নতুন পরিকল্পনা, নতুন প্রত্যাশায় বুক বাঁধা। মিডিয়া ক্যারিয়্যারে নতুন বছরকে ঘিরে জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা পরিকল্পনা, ভাবনা ও প্রত্যাশার কথা জানিয়েছেন। এই তারকারা বিগত বছরের ব্যর্থতা ভুলে অনেকে আবার এই বছরটাকে কাজে লাগাতে চান। সে অনুযায়ি পরিকল্পনাও সাজিয়ে ফেলেছেন মনে মনে। বড়পর্দার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম জানিয়েছেন এ বছরে তাদের প্রত্যাশার কথা:

প্ল্যানিং করে আমি কখনো কিছু করিনা। আর প্লানিং করে আমার কখনো কিছু করাও হয়না। মন যখন সেটা সায় দেয়, ভালো মনে করলে সেটাই করি। ২০১৮ সাল নিয়ে আমার তেমন কোনো প্ল্যানিং নেই। তবে প্রত্যাশা তো কিছু আছেই। প্রথম প্রত্যাশা হচ্ছে, আরো ভালো ভালো সিনেমা করতে চাই। অতীতে ভুলগুলো শুধরে নিয়ে সামনে আগাতে চাই। ২০১৭ সালে আমার তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। ২০১৮ তেও তিনটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। আমি চাইবো, আরো বেশি সিনেমায় কাজ করতে।

আরেকটা প্রত্যাশা হচ্ছে, আমার ছোটবোন কানাডাতে পড়তে গেছে ২০১৭ সালে। ও সেখানে ভালোভাবে লেখাপড়া করুক। সবার বছরটা ভালো কাটুক। আমাদের চলচ্চিত্র ২০১৮ সালে ঘুরে দাঁড়াক। এখন অনেক ভালো ভালো সিনেমা নির্মিত হচ্ছে, দর্শকরা আবার হলে ফিরে আসুক।  চ্যানেল আই

ad

পাঠকের মতামত