189359

প্রতারণার দায়ে সাড়ে ১৩ হাজার বছরের জেল!

থাইল্যান্ডের একটি আদালত এক প্রতারককে ১৩ হাজার ২শ’ ৭৫ বছরের কারাদণ্ড দিয়েছেন। কারাদণ্ডপ্রাপ্ত ব্যাক্তির নাম পুডিত কিনত্তদদিলক (৩৪)। তিনি একটি পনজী প্রকল্প চালু করেন এবং প্রতিজ্ঞা করেন যে লোক তার এ প্রকল্পে বিনিয়োগ করবে তাকে প্রচুর লাভ দেয়া হবে। প্রায় ৪০ হাজার লোক এ প্রকল্পে বিনিযোগ করেন।
আদালতের তদন্তে দেখা যায়, পুডিন অবৈধ ঋণ ও প্রায় ২ হাজার ৬শ’ ৫৩ বার বিভিন্ন প্রকার জালিয়তি করেছে। প্রথমে তাকে ৬ হাজার ৬শ’ ৩৭ বছরের কারাদণ্ড দেয়া হয়। কিন্তু সেচ্চায় দোষ স্বীকরের কারণে তা কমিয়ে ১৩ হাজার ২শ’ ৭৫ বছর করা হয়।

দু’টি অভিযোগের কারণে ১০ বছরের কারাদণ্ড হারে তার বিরুদ্ধে এ রায় দেয়া হয়।

প্রসিকিউটর জানান, পুডিন বিভিন্ন সেমিনারের মাধ্যমে সেখানে উপস্থিত হওয়া লোকদেরকে তার কোম্পনিতে বিনিয়োগ করতে উদ্ভুদ্ধ করতেন।

ব্যাংকক পোস্ট অনুসারে, পুডিন বিনিয়োগকারীদের কাছ থেকে বিনিয়োগের তুলনায় অনেক বেশি পরিমাণ অর্থ ফেরত দেয়া হবে বলে টাকা নিয়েছে।

গত আগস্টের পুলিশ পুডিনকে আটক করে এবং এখন তাকে ব্যাংকক কারাগারে রাখা হয়েছে।

ad

পাঠকের মতামত