189248

লাইক পাগল বাবা শিশু সন্তানকে নিয়ে করল ভয়ানক কান্ড

আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইকের জন্য কতরকম কান্ডই না করেন অনেকেই। বিভিন্ন রকম ছবি ভিডিও আপলোড করেন লাইকের জন্য। কিন্তু এবার আলজেরিয়ার এক ব্যক্তি এমন এক কান্ড করল তা রীতিমত হার হিম করা ব্যাপার। একটু এদিক সেদিক হলেই ঘটে যেতে পারত মারাত্মক দুর্ঘটনা।

আলজেরিয়ার এই ব্যক্তি ফেসবুকে লাইক পাওয়ার আশায় নিজের সন্তানকে ১৫তলা ভবনের জানালা দিয়ে বাইরে ঝুলিয়ে রেখে তুলেছেন ছবি। তারপর সেই ছবি পোস্ট করেছেন ফেসবুকে। ছবিটি পোস্ট করে ক্যাপশনে

তিনি লিখেন, এক হাজার লাইক না হলে ফেলে দিব। আর সেই ছবি পোষ্ট করার সাথে সাথেই তা ভাইরাল হয়ে যায়। বিভিন্ন মানুষ এই ছবি শেয়ার করে তাকে গ্রেফতারের দারী জানান। এরপর সন্তানকে বিপদে ফেলে ছবি তোলার অপরাধে আদালতে দুই বছরের কারাদন্ড হয় ঐ লাইক পাগল বাবার।

এই যে লাইকের জন্য এত কান্ড, তাও যদি লাইকের মাধ্যমে টাকা ইনকাম হত!

ad

পাঠকের মতামত