নেচে নেচে ট্রাফিক দায়িত্ব সামলান মাইকেল জ্যাকসন! (ভিডিও)
ট্রাফিক সার্জেন্ট রঞ্জিত সিংদূর থেকে অনেকেই মাইকেল জ্যাকসন বলে জানেন। কিন্তু ইন্দোরের রাস্তায় মাইকেল জ্যাকসন আসবেন কী করে। তিনি তো অনেক আগেই মারা গেছেন। তার ওপর ট্রাফিক পুলিশের পোশাকে। আসলে ইনিই ইন্দোরের সেই প্রসিদ্ধ মুনওয়াকার ট্রাফিক সার্জেন্ট রঞ্জিত সিং, যিনি চোখে কালো চশমা, মোটা গোফ, মাথায় টুপি, মুখে বাঁশি ফুকে দায়িত্ব সামলান। মাইকেল জ্যাকশনের বিখ্যাত মুনওয়াকের স্টাইলে নেচেই অনায়াসে ট্রাফিক দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি।
রিকশা, গাড়ি, স্কুটার, বাইক, লরি, ম্যাটাডোর, সাইকেল কী নেই। কিন্তু কখনও বিরক্ত হতে দেখা যায়নি তাকে। যান চালকরাও বুঝে গিয়েছেন তার সিগন্যাল। তারাও সেই মুনওয়াকের সঙ্গে তালমিলিয়ে আনাগোনা করছেন। ইউটিউবে তার এই মুন ওয়াক এখন ভাইরাল। এরই মধ্যে ৫০ হাজার ভিউ হয়ে গেছে।
রঞ্জিত নিজে জানিয়েছেন, তিনি পপস্টার মাইকেল জ্যাকশনের অন্ধভক্ত। ১২ বছর ধরে এভাবেই ট্রাফিক সামলাচ্ছেন তিনি। কখনও কোনও অসুবিধায় পড়েননি। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বরং তাকে উৎসাহ দেয়া হচ্ছে।




