মিথ্যা প্রেমের সম্পর্ক, তারপর…
ভারতের তামিল সিনেমা জগতের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারার ‘প্রেমের ফাঁদে’ ফেলে এক দুর্ধর্ষ সন্ত্রাসীকে পাকড়াও করেছে স্থানীয় বিহার পুলিশ।
জনতা পার্টির (বিজেপি) নেতা সঞ্জয় কুমারের একটি ফোন চুরির মামলার দায়িত্ব পড়ে বিহারের পুলিশ মধুবালা দেবীর কাছে। পরবর্তী সময়ে কল রেকর্ড খুঁজে দেখা যায় ফোনটি ব্যবহার করছে এক বড় সন্ত্রাসী। তাকে ধরতে ফন্দি আঁটেন মধুবালা। তার সঙ্গে মিথ্যা প্রেমের সম্পর্ক গড়ার চেষ্টা করেন।
শুরুতে পাত্তা না দিলেও কয়েকদিন পর ঠিকই ফাঁদে পা দেয় ওই সন্ত্রাসী। এরপর তাদের নিয়মিত যোগাযোগ হতে থাকে। এক সময় ছবি দেখতে চাইলে সন্ত্রাসীর কাছে মধুবালা অভিনেত্রী নয়নতারার ছবি পাঠিয়ে দেন। এরপর তাদের দেখা হয়। এ সময় বোরকা পরে গিয়েছিলেন মধুবালা। সে কারণে তাকে চিনতে পারেনি সেই সন্ত্রাসী। তখন পুলিশ তাকে সহজেই আটক করে।






