187185

যাত্রীদের খাবার খাওয়ায় চাকুরি হারালেন বিমানবালা

চুরি করে যাত্রীদের খাবার খাওয়ায় চাকুরী হারিয়েছেন চীনের উরুমকি এয়ারলাইনসের এক বিমানবালা। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমানবালার চুরি করে খাবার খাওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে যাত্রীদের ক্ষমা চেয়েছে উরুমকি এয়ারলাইনস। একই সাথে এ বিষয়ে যথাযথ তদন্তের আশ্বাস দিয়েছে উরুমকি এয়ারলাইনস।

বিমানের সহকর্মীর করা এই ভিডিওতে দেখা যায়, নাম না জানা ঐ বিমানবালা তার সামনে সারি করে রাখা খাবার চামচ দিয়ে টেস্ট করে যাচ্ছেন। চায়নার জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম “ওয়েবু” তে এ ভিডিওটি নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। অনেকেই পোস্ট দিয়ে ঐ বিমানবালার চাকুরীচ্যুতিসহ নানা ধরণের শাস্তির ব্যাপারে মন্তব্য করে পোস্ট দেন।

ভিডিও ক্লিপটি থেকে জানা যায়, ওই ফ্লাইটটি চায়নার উত্তর-পশ্চিমে ইঞ্চুয়ান শহরে নামার ৪৫ মিনিট পূর্বে ধারণ করা হয়।

উরুমকি এয়ারলাইনস সংশ্লিষ্ট কোম্পানি এই ভিডিওর ব্যাপারে মন্তব্য করে জানান, ভিডিওতে প্রকাশিত “ফ্লাইট-মিল”গুলো মূলত অতিরিক্ত খাবার, যা কোনভাবেই যাত্রীদের দেয়া হয়নি। যদিও ঐ বিমানবালার উচিত ছিল, ঐ খাবারগুলোকে ফেলে দেয়া। খাবার ফেলে না দিয়ে তা টেস্ট করাটা প্রটোকল বিরুদ্ধ।”

ad

পাঠকের মতামত