187182

বেঁচে থাকার তাগিদে ভিক্ষা করছেন অভিনেত্রী রোমানা স্বর্ণা !

দেশীয় টেলিভিশনের পরিচিত মুখ রোমানা স্বর্ণা। তার বাবা বড়দা মিঠু পেশায় একজন গার্মেন্টস শ্রমিক। মালিকের ভুল সিদ্ধান্তে তার চাকরি চলে যায়। এরপর তার পাওনা টাকা মালিক আত্মসাৎ করে। সেই চিন্তায় স্ট্রোক করে প্যারালাইজড হয়ে যায় রোমানা স্বর্ণার বাবা। বেঁচে থাকার তাগিদে বাবাকে নিয়ে ভিক্ষা করতে বের হন তিনি।

তবে বাস্তবে নয়, সোলায়মান জুয়েলের রচনা ও পরিচালনায় ‘মায়ের জন্য’ শিরোনামের একটি নাটকে ভিক্ষুক চরিত্রে হাজির হবেন তিনি।

এ প্রসঙ্গে রোমানা স্বর্ণা বলেন, ‘সবসময় চেষ্টা করি ব্যতিক্রম চরিত্রে নিজেকে উপস্থাপন করতে। দর্শকদের ভালো কাজ উপহার দিতে। ভিক্ষুক চরিত্রটি আমার জন্য একেবারেই নতুন। এই চরিত্রে প্রবেশ করতে গিয়ে বুঝেছি ভিক্ষুকরা কতটা কষ্টে দিন পার করেন।’

প্রসঙ্গত, ‘মায়ের জন্য’ শিরোনামের নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লুৎফুর রহমান জর্জ, সাবেরি আলম, মৌসুমী নাগ, ডিকোন নূর, নয়ন বাবু প্রমুখ। চলতি মাসের ১৪ তারিখ নাটকের দৃশ্যধারণ শেষ হয়েছে। খুব শীঘ্রই নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে।

সূত্র: বিডিমর্নিং

ad

পাঠকের মতামত