186828

শ্বশুর বাড়ির উদ্দেশ্যে বের হয়ে লাশ হয়ে ফিরলেন মেরিন ইঞ্জিনিয়ার!

রাজধানীর শুক্রাবাদে একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় রফিকুল হাসান রিমন নামের এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। নিহত রিমন পেশায় মেরিন ইঞ্জিনিয়ার। গতরাত ১২টার দিকে তার মরদেহ শনাক্ত করেন তার দুই বন্ধু। পরে খবর পেয়ে র‌্যাব ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহতের এক বন্ধু জানান, রোববার সকালে রিমন উত্তরায় বোনের বাসা থেকে তার দুই সন্তানকে নিয়ে মোহাম্মদপুরে শ্বশুর বাড়িতে যান। এরপর থেকে তাকে আর পাওয়া যায়নি। রাতে রিমনের মোবাইলে কল করে জানা যায় মোবাইলটি মরদেহের পাশে পাওয়া গেছে। পরে তার বন্ধুরা ঘটনাস্থলে এসে রিমনের মরদেহ শনাক্ত করেন। র‌্যাব জানিয়েছে, ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

ad

পাঠকের মতামত