রহস্যময় সেতু: যেখান থেকে লাফিয়ে আত্মহত্যা করে ৫০টি কুকুর!
আমাদের চারপাশে এমনকিছু ঘটনা ঘটে, যেগুলোর কোন সমাধান আমরা খোঁজে পাইনা। কিছু কিছু ঘটনা সত্যিই রহস্যঘেরা। গবেষকরা দিনের পর দিন গবেষণা করেও এইসব রহস্য উৎঘাটন করতে পারেন নি। আজ জুমবাংলার পাঠকদেরকে এমন এক রহস্যময়, ভুতুড়ে সেতুর সম্পর্কে পরিচয় করিয়ে দিব যে সেতুতে গেলেই লাফিয়ে আত্মহত্যা করে কুকুর। বলছিলাম রহস্যময় ওভারটোন সেতুর কথা।
স্কটল্যান্ডের ডাম্বার্টন শহরের নিকট মিল্টন নামক গ্রামে অদ্ভুত একটি সেতু রয়েছে। সেতুটির নকশা করেছেন সিভিল ইঞ্জিনিয়ার এইচ. ই. মিলনার। ১৮৯৫ সালের জুন মাসে সেতুটির নির্মাণকাজ সমাপ্ত হয়। নির্মাণকালেও সেতুটি কারো কাছে তেমন আকর্ষণীয় ছিল না। কিন্তু ষাটের দশক থেকে সেতুটি সাধারণ মানুষের মাঝেও মিডিয়ার আলোচনায় উঠে আসে।
সেই সময় কমপক্ষে ৫০টি কুকুর অজানা কোনো কারণে ৫০ ফুট উঁচু সেতুটি থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে। ১৯৫০ সাল থেকে সেতুটিকে ‘মৃত্যুর সেতু’ বলা হয়ে থাকে। জানা যায়, ৫০ টি কুকুর লাফিয়ে পড়ে মারা গেলেও আজ পর্যন্ত ৬০০ কুকুর সেতুটি থেকে লাফিয়ে পড়ে ও বেঁচে যায়।
তবে বেঁচে যাওয়া কুকুরগুলো সুযোগ পেলে দ্বিতীয়বারের জন্যও লাফিয়ে পড়েছিল বা লাফ দেয়ার চেষ্টা করেছিল। এদিকে কেন ও কী কারণে কুকুরগুলো লাফিয়ে পড়ে আত্মহত্যা করে সে বিষয়ে এখনো পর্যন্ত কেউই পুরোপুরি সঠিক কোনো তথ্য দিতে পারেন নি।
তবে কেউ কেউ মনে করেন, ভূতুড়ে কোনো আত্মার দেখা পেয়ে অতিমাত্রায় উত্তেজিত হয়ে কুকুরগুলো এমনভাবে লাফিয়ে পড়ে। সত্যি অদ্ভুত আর ভুতুড়ে এই সেতু, যেখানে আপনি গেলেও ভয় পাবেন।




