378074

আট বছর ধরে চেষ্টা, পুল খেলায় এখনো ব্যর্থ হেইলি

বিনোদন ডেস্ক
পপ তারকা জাস্টিন বিবারের সঙ্গে দাম্পত্য জীবনের আট বছর পার করে ফেলেছেন মডেল হেইলি বিবার। তবে এত দীর্ঘ সময় পেরিয়ে গেলেও একটি বিশেষ কাজে নিজের কোনো উন্নতি হয়নি বলে মজার ছলে স্বীকার করেছেন তিনি।

কাজটি আর কিছুই নয়—পুল খেলা।

সম্প্রতি নিজেদের অষ্টম বিবাহবার্ষিকী উদযাপনের বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন এই দম্পতি। সেখানেই একটি ছবিতে তাদের ঘরোয়া আমেজে পুল খেলতে দেখা যায়। ছবির মন্তব্যে জাস্টিন বিবার স্ত্রীকে রোমান্টিক বার্তা দিয়ে ভালোবাসার কথা জানান।

অন্যদিকে নিজের পুল খেলার দক্ষতা নিয়ে কৌতুক করে হেইলি লিখেন, ‘আট বছর ধরে চেষ্টা করেও আমি পুল খেলায় জঘন্যই রয়ে গেলাম।’

উল্লেখ্য, ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর নিউইয়র্ক সিটিতে আইনিভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি। পরবর্তীতে ২০১৯ সালে আনুষ্ঠানিকভাবে বড় আয়োজনে বিবাহবার্ষিকী উদযাপন করেন তারা। এই দম্পতির ঘরে ‘জ্যাক ব্লুজ’ নামের দুই বছরের একটি সন্তান রয়েছে।

ad

পাঠকের মতামত