চার দিনেই দেড়শ কোটি পার, ‘মির্জাপুর’-এর জয়জয়কার
বিনোদন ডেস্ক
ভারতে রবিবার সাপ্তাহিক ছুটি শেষে সোমবার কর্মদিবস। তাই সিনেমার বাণিজ্যে সোমবার হয় ‘অগ্নিপরীক্ষা’। যে সিনেমা এই পরীক্ষায় পাস করে, বোঝা যায়, সেটা লম্বা রেসের ঘোড়া। ‘মির্জাপুর’ সিনেমাটি তাই করে দেখালো। মুক্তির চতুর্থ দিনেও দর্শকের আগ্রহ ধরে রাখতে পেরেছে এটি।
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, মুক্তির চার দিনেই বিশ্বব্যাপী দেড়শ কোটি রুপিরও বেশি আয় করেছে আলোচিত সিনেমাটি। শুক্রবার (৪ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে গুরমিত সিংয়ের এই সিনেমা। নিজের তুমুল জনপ্রিয় সিরিজ ‘মির্জাপুর’কেই এবার সিনেমায় রূপ দিয়েছেন তিনি। আর এবারও করলেন বাজিমাত।
মুক্তির প্রথম দিনে প্রায় ৩০ কোটি রুপি আয় করে ‘মির্জাপুর দ্য মুভি’। এরপর ক্রমশ এর আয় বেড়েই চলেছে। সোমবার কর্মদিবসেও সিনেমাটি ১৬ কোটি রুপি আয় করেছে। যেটা এর শক্তিশালী যাত্রারই প্রমাণ দেয়। যে গতিতে ছুটছে ‘মির্জাপুর’; এক সপ্তাহের মধ্যেই এটি ২০০ কোটির ক্লাবে ঢুকে পড়বে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০১৮ সালে শুরু হয়ে তিনটি সিজন এসেছে ‘মির্জাপুর’ সিরিজের। প্রতিটি সিজনই পেয়েছিল জনপ্রিয়তা। কালিন ভাইয়া, গুড্ডু, বাবলু কিংবা মুন্না ভাইয়াদের গল্প এবার উঠে এলো সিনেমায়। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল, দিব্যেন্দু শর্মা, জিতেন্দ্র কুমার, রবি কিষাণসহ অনেকে।








