371317

অ্যাডিলেড ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫: বৈচিত্র্যময় চলচ্চিত্র ও আন্তর্জাতিক প্রিমিয়ারের মেলবন্ধন

নুর হোসেন রাড়ী।।   অস্ট্রেলিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব, অ্যাডিলেড ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫ (AFF 2025), আগামী ১৫ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত অস্ট্রেলিয়ার অন্যতম শহর অ্যাডিলেডের বিভিন্ন সিনেমা হলে প্রদর্শিত হবে। এই বছর উৎসবে ২৭টি দেশের ১২৩টি চলচ্চিত্র প্রদর্শিত হবে, যার মধ্যে ২৭টি বিশ্ব প্রিমিয়ার এবং ৩৭টি অস্ট্রেলিয়ান প্রিমিয়ার অন্তর্ভুক্ত।

উদ্বোধনী ও সমাপনী চলচ্চিত্র
উৎসবের উদ্বোধনী রাতের গালা শো-তে প্রদর্শিত হবে সাউথ অস্ট্রেলিয়ান পরিচালক সোপি হাইড-এর বহুল প্রত্যাশিত চলচ্চিত্র জিম্পা, যেখানে অভিনয় করেছেন অলিভিয়া কোলম্যান, জন লিথগো এবং অ্যাডি মেসন-হাইড।

সমাপনী দিনের রাতের দর্শকরা উপভোগ করতে পারবেন, অস্ট্রেলিয়ার খ্যাতিমান পরিচালক ওয়ারউইক থন্টন-এর নতুন চলচ্চিত্র Wolfram, যা ২০১৭ সালের প্রশংসিত Sweet Country ছবির সিক্যুয়েল। Wolfram ১৯৩০-এর দশকের উপনিবেশিক অস্ট্রেলিয়ায় সেট করা, যেখানে তিনজন আদিবাসী শিশু তাদের নির্যাতনকারী শ্বেতাঙ্গ মালিকদের হাত থেকে পালিয়ে মরুভূমির মধ্য দিয়ে তাদের মায়ের সন্ধানে বের হয়। কেন্দ্রীয় চরিত্র প্যানসি চরিত্রে অভিনয় করেছেন ডেবোরাহ মেইলম্যান, আর অন্যান্য চরিত্রে আছেন এররল শ্যান্ড, জো বার্ড, থমাস এম রাইট, ম্যাট নেবল এবং পেড্রিয়া জ্যাকসন। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন গ্রিয়ার সিম্পকিন এবং ডেভিড জোসি, এবং এটি থন্টনের পরিবারের ইতিহাসের উপর ভিত্তি করে তৈরি।

অস্ট্রেলিয়ান চলচ্চিত্র :
হলিউড, বলিউড, ইরানী, কোরিয়ান চলচিত্রের বাইরে পৃথিবীর অন্যকোনো দেশের চলচিত্র, মুভিপ্রেমিদের মাঝে, তেমন কোনো আকর্ষণ করতে পারেনি। তবে পৃথিবীর আনাচে-কানাচে অনেক দেশেই এখন ভালো ভালো চলচিত্র তৈরী হচ্ছে। এই বছর অস্ট্রেলিয়ায়, সাউথ অস্ট্রেলিয়ার নির্মিত চলচ্চিত্রের সংখ্যা সর্বাধিক, যার মধ্যে উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো: দ্য ফক্স, রোড অ্যাট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড (World Premiere), পেনি লেন ইজ ডেড, দ্য রান, ডাইঅবলিক, আইরন উইন্টার, মকব্লাস্টার, মাই নেম ইজ গালপিলিল, ওর উইথ আউট ইউ, জার্নি হোম, ডেভিড গালপিলিল (World Premiere), দ্য কোলিওনো হার্ট, এজ অফ লাইফ।

এসব নতুন নতুন উদ্যোগ ও বিভিন্ন ধরনের সৃজনশীল চিত্রই বলে দেয়, তাদের নিজস্ব চলচ্চিত্রকে বিশ্বের দরবারে তুলে ধরতে ও সমজদার চলচিত্র দর্শকদের জন্য অস্ট্রেলিয়ার “দক্ষিণ অস্ট্রেলিয়ান ফিল্ম কর্পোরেশন” (SAFC) নিরন্তর কাজ করে যাচ্ছে।

বিশেষ উদ্যোগ

অ্যাডিলেড ফিল্ম ফেস্টিভ্যাল এবং প্রাইড ফাউন্ডেশন অস্ট্রেলিয়া যৌথভাবে ঘোষণা করেছে একটি শর্ট ফিল্ম ইনিশিয়েটিভ, যার মাধ্যমে একটি অস্ট্রেলিয়ান ক্রিয়েটিভ টিমকে $৪০,০০০ গ্রান্ট দেওয়া হবে। এই উদ্যোগ অষ্ট্রলিয়ার আদি ও আসল সাংস্কৃতি ও বহুমাত্রিক সংস্কৃতিকে আরো শক্তিশালী করে তুলবে ।

টিকেট ও তথ্য

উৎসব সকলের জন্য উন্মুক্ত এবং টিকেট এখন বিক্রির জন্য । বিস্তারিত প্রোগ্রাম ও তথ্যের জন্য ভিজিট করুন অফিশিয়াল ওয়েবসাইট।

অ্যাডিলেড ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫ চলচ্চিত্রপ্রেমীদের জন্য একটি অনন্য ও নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে, যেখানে বৈচিত্র্যময়, সৃজনশীল ও আন্তর্জাতিক মানের চলচ্চিত্র উপভোগ করা যাবে।

ad

পাঠকের মতামত