নিজেকে ভাঙলেন, চমক দেখালেন সোনাক্ষী
ভাইয়ের সিনেমায় ভৌতিক চরিত্র
ভাই কুশ সিনহার পরিচালনায় নিকিতা রায় ছবিতে অভিনয় করেছেন সোনাক্ষী। আধিভৌতিক থ্রিলারধর্মী ছবিটি বক্স অফিসে সফল না হলেও তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। ভৌতিক বিষয়ে ব্যক্তিগত বিশ্বাস প্রসঙ্গে তিনি বলেন, “শতভাগ বিশ্বাস নেই, আবার পুরোপুরি অবিশ্বাসও করি না।”
‘দাবাং’ থেকে যাত্রা
২০১০ সালে সালমান খানের সঙ্গে দাবাং ছবিতে অভিষেক ঘটে তাঁর। ‘রাজ্জো’ চরিত্রে অভিনয় করে তিনি দ্রুতই বলিউডের আলোচনায় আসেন। সোনাক্ষীর ভাষায়, অভিনয়ের শুরুতে ভয় আর অনিশ্চয়তা থাকলেও প্রথম ছবির সাফল্যের পর আর পেছনে তাকাতে হয়নি।

সোনাক্ষী সিনহা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
বৈচিত্র্যময় চরিত্রে
লুটেরা, আকিরা, নূর ও ডবল এক্সেল—প্রতিটি ছবিতে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা গেছে তাঁকে। সমালোচকদের মতে, সোনাক্ষী শুধু বাণিজ্যিক ছবির নায়িকা নন; সাহসী চরিত্রে অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন।
উত্থান–পতনের অভিজ্ঞতা
সাফল্যের পাশাপাশি একসময় ব্যর্থতার মুখোমুখিও হন তিনি। তবে সোনাক্ষীর মতে, প্রতিটি ব্যর্থতা তাঁকে নতুনভাবে শেখার সুযোগ দিয়েছে।
নতুন পরিকল্পনা
বর্তমানে বড় পর্দার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও সক্রিয় সোনাক্ষী। ওয়েব সিরিজ দহাড়-এ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকের প্রশংসা পেয়েছেন। তাঁর লক্ষ্য এখন এমন চরিত্র বেছে নেওয়া, যেখানে থাকবে গভীরতা ও গুরুত্ব।




