367932

গিয়াস উদ্দিন তাহেরীর রহস্যময় স্ট্যাটাস

নিউজ ডেস্ক।। দাওয়াতে ঈমানি বাংলাদেশ সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মুফতি গিয়াস উদ্দিন তাহেরী রহস্য রেখে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। তার স্ট্যাটাসটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা।

তাহেরী বাংলাদেশের আলোচিত ও সমালোচিত ইসলামী বক্তা। আজ সোমবার সন্ধ্যায় তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, বিস্তারিত আসছে…’।

স্ট্যাটাস দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
তার এই স্ট্যাটাসের পর বিভিন্ন মহলে চলছে আলোচনা। তাকে শুভ কামানা জানিয়ে অনেকে মন্তব্য করেছেন। একই সঙ্গে বিরূপ মন্তব্যও করেছেন অনেকে।

তবে কী কারণে তিনি এমন স্ট্যাটাস দিয়েছেন সে বিষয়ে কোনো ধারণা পাওয়া যায়নি মন্তব্যের ঘর থেকে। অনেকে আবার মন্তব্য করে জানতে চেয়েছেন, অন্তর্বর্তী সরকারের কোনো পদে আসছেন কি না তাহেরী।

ধর্মীয় এই বক্তা তার মাহফিলে গান গাওয়াসহ বিভিন্ন কর্মকাণ্ডের জন্য আলোচিত।

ad

পাঠকের মতামত