364416

রংপুরে নাশকতা: পুলিশের পাঁচ মা.মলায় গ্রেফ.তার শতাধিক

ডেস্ক রিপোর্ট।। রংপুর নগরীতে নাশকতার ঘটনায় পুলিশের করা পাঁচ মামলায় এখন পর্যন্ত শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) সকাল পর্যন্ত পুলিশ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে।

গ্রে.ফতার ব্যক্তিদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন: সাবেক যুবদল নেতা ও ২৩নং ওয়ার্ড কাউন্সিলর লিটন পারভেজ, ১নং ওয়ার্ড কাউন্সিলর ও জাপা নেতা রফিকুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি কাওসার জামান বাবলা, জামায়াত নেতা রোকন মিজানুর রহমান, হারাগাছ থানা রোকন মাকিউল জামান, জেলা জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।

রংপুর পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘চিহ্নিত রাজনৈতিক দলের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে নাশকতায় অংশ নিয়েছেন। তবে কাউকেই ছাড় দেয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।’

মনিরুজ্জামান আরও বলেন, ‘কোটা সংস্কারে শিক্ষার্থীদের যৌক্তিক দাবির আন্দোলনকে পুঁজি করে রংপুরে নাশকতাকারীরা পরিকল্পিতভাবে তাণ্ডব চালায় নগরজুড়ে। ভাঙচুর ও অগ্নিসংযোগে সরাসরি অংশ নেয় বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির নেতাকর্মীরা।’

রংপুর পুলিশ কমিশনার আরও বলেন, ‘আমরা আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেব; প্রফেশনাল ওয়েতেই নেব।’

রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেন বলেন, ‘অবশ্যই চূড়ান্তভাবে আমরা আইনি ব্যবস্থা নেবো। আমাদের কাছে ফুটেজ রয়েছে। এগুলো সব পর্যালোচনা করা হবে।’

র‌্যাব-১৩-এর অধিনায়ক কমান্ডার কামরুল হাসান বলেন, ‘সংশ্লিষ্ট সবাইকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। তথ্য সংগ্রহ চলমান রয়েছে। আশা করছি অতি দ্রুতই তাদের গ্রেফতার করা হবে।’

এদিকে, রংপুরে আইনশৃংঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে র‌্যাব, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা শক্ত অবস্থানে রয়েছেন। বসানো হয়েছে নিরাপত্তা চৌকি, বাড়ানো হয়েছে টহলও। উৎস: সময় টিভি।

ad

পাঠকের মতামত