364298

নরসিংদী থেকে আট.ক ৫৮ জন, অ.স্ত্র উদ্ধার

নিউজ ডেস্ক।। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নরসিংদীর বিভিন্ন এলাকায় গত কয়েকদিন যাবত সংঘা.ত স.হিংসতায় জড়িত থাকার অ.ভিযোগে ৫৮ জনকে আটক করেছে পু.লিশ।

এর আগে শুক্রবার নরসিংদী কারাগার থেকে ৮২৬ জন কয়েদি পালিয়ে যায়। সাথে কারাগার থেকে ৮৫টি অ.স্ত্র এবং ১০ হাজারের বেশি রাউন্ড গু.লি নিয়ে যায় হাম.লাকারীরা।

নরসিংদীর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানকে উদ্ধৃত করে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, কারাগারে হামলা ও অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় এ পর্যন্ত মোট ১২টি অ.স্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার রাতে নরসিংদীর কয়েকটি এলাকায় অ.ভিযান চালিয়ে তাদের আ.টক করা হয়। তবে এখনও কারো বি.রুদ্ধে মা.মলা করা হয়নি। মা.মলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

সুপার মি. রহমান বলেছেন, পালিয়ে যাওয়া কয়েদিদের ধরতে ‘চিরুনি অভিযান চালানো হচ্ছে’। পলাতক আসামীদের মধ্যে সাত জন আনসারুল্লাহ বাংলা এবং দুইজন জেএমবির সদস্য বলে জানিয়েছেন তিনি। উৎস: বিবিসি বাংলা

ad

পাঠকের মতামত