আবারও উত্তাল যাত্রাবাড়ী-শনির আখড়া
নিউজ ডেস্ক।। রাজধানীর যাত্রাবাড়ী, শনির আখড়া এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে আজ শুক্রবারও পুলিশের সং’ঘর্ষ চলছে৷
যাত্রাবাড়ী থানা এলাকায় সাউন্ড গ্রে’নে’ড ও রাবার বু’লেট ছুড়েছে আইন-শৃ’ঙ্খলা রক্ষাকারী বাহিনী৷ অন্যদিকে শনির আখড়ার কাজলা অংশে অবস্থানরত আন্দোলনকারীরা পু’লিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ছেন৷
শুক্রবার সকাল সাতটার পর থেকেই কাজলা-শনির আখড়া অংশে বিপুলসংখ্যক আন্দোলনকারীকে অবস্থান নিতে দেখা গেছে৷ বিপরীতে যাত্রাবাড়ী থানা এলাকায় পুলিশ, আমর্ড পুলিশ, র্যাব অবস্থান নিয়েছে৷
টানা তিন দিন ধরে চলা এ সং’ঘর্ষে আ’তঙ্কিত সাধারণ মানুষ৷ কোটা সংস্কারের দাবিতে এবার আন্দোলন শুরু হয় গত ৫ জুন৷ বিরতি দিয়ে জুনে বিভিন্ন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা৷ ১ জুলাই থেকে শুরু হয় টানা আন্দোলন৷
আন্দোলনকারী শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার ঢাকাসহ সারাদেশ প্রায় অচল হয়ে পড়ে৷ রাজধানী ছাড়াও দেশের ৪৭টি জেলায় গতকাল দিনভর বি’ক্ষোভ, অবরোধ, পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের হা’মলা-গু’লি ও সং’ঘাতের ঘটনা ঘটে৷
এসব ঘটনায় এক সাংবাদিকসহ ২৭ জন নি’হ’ত হওয়ার তথ্য জানিয়েছে প্রথম আলো।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার পর মঙ্গলবার সারাদেশে ছড়িয়ে পড়ে আন্দোলন৷ এদিন হামলা-সং’ঘর্ষে সারা দেশে নিহ’ত হন ছয় জন৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়েছে৷
এর আগে মঙ্গলবার সব স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার৷ বন্ধ করা হয় সিটি করপোরেশন এলাকার সব প্রাথমিক বিদ্যালয়ও৷ তবে বুধবার সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার সিদ্ধান্ত মেনে নেননি শিক্ষার্থীরা৷ এই আন্দোলনে সব মিলিয়ে এখন পর্যন্ত ৩৩ জন নি’হত হয়েছেন৷ সূত্র: প্রথম আলো










